চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হইচইয়ের নতুন সিজনে বাংলাদেশের পাঁচ নির্মাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশের পাঁচ নির্মাতার ছবি, হইচইয়ের নতুন সিজনে. Channel i News - চ্যানেল আই নিউজ

চার বছর পূর্ণ করে পঞ্চম বর্ষে পা রাখলো পশ্চিম বাংলার সবচেয়ে আলোচিত ওটিটি প্লাটফর্ম হইচই। সে উপলক্ষে শুক্রবার দিলো নতুন ঘোষণা। একঝাঁক নতুনত্ব আর চমক নিয়ে হাজির হচ্ছে এই ডিজিটাল প্লাটফর্ম।

এদিন বিকেল সাড়ে চারটায় একসঙ্গে ২০ টি আসন্ন অরিজিনালস ওয়েব সিরিজের ঘোষণা দিলো হইচই। রহস্য, রোমাঞ্চ, প্রেম, হাস্যরস- বিনোদনের সব রসদ মজুত থাকবে এই অরিজিনালসগুলোতে। পুরোনো সিরিজের নতুন সিজন যেমন আসছে, তেমন একদম আনকোড়া সিরিজও রয়েছে এই ২০ অরিজনিনালসের তালিকায়। তারমধ্যে পাঁচটি কন্টেন্ট নির্মাণ করবেন বাংলাদেশের পাঁচ নির্মাতা।

গেমের চরিত্র কাইজার, কালো ও সাদা রঙে আঁকা. Channel i News - চ্যানেল আই নিউজ এরমধ্যে আছে ‘তাকদীর’ খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’, ‘মহানগর’ খ্যাত নির্মাতা আশফাক নিপুণ এর ‘সাবরিনা’, ‘আয়নাবাজি’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ‘বোধ’, ‘একাত্তর’ খ্যাত তানিম নূর এর ‘কাইজার’ এবং শংখ দাশগুপ্তের ‘বলি’।

নিজের নতুন ওয়েব সিরিজ ‘কারাগার’ সম্পর্কে ধারণা দিতে গিয়ে শাওকী বলেন, কারাগারের গল্পটা একটা রহস্যময় সেল নিয়ে। ৫০১ নম্বর সেই রহস্যময় সেল। যে সেলটি গত ৫০ বছর ধরে বন্ধ। কিন্তু এই সেলে ঘুম ভাঙে একজন রিপ ভেন উইঙ্কেল এর। যে দাবী করে, সে অমর। সে দাবী করে ২০০ বছর ধরে সে জেলে আছে। সেল নম্বর ৫০১, এবং এই মিস্ট্রিম্যানের হিস্ট্রি নিয়ে ওয়েব সিরিজ ‘কারাগার’ এর গল্প।

সাবরিনা নিয়ে আশফাক নিপুণ বলেন, সাবরিনা এমন একজন, যাকে সবাই পেতে চায়। আবার তাকে ভয়ও করে। কেই সাবরিনা? সে কি এমন কিছু জানে, যেটা জানলে অনেকের বড় বড় ক্ষতি হয়ে যাবে? তার কি অলৌকিক কোনো ক্ষমতা আছে? নাকি সে আমার আপনার পাশের বাসার মতো কেউ?

অন্যদিকে বিজ্ঞাপন নির্মাতা শংখ দাশগুপ্ত প্রথমবারের মতো নির্মাণ করছেন ওয়েব কন্টেন্ট। নাম ‘বলি’। এর শুটিং চলছে কুয়াকাটায়। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

অমিতাভ রেজার ‘বোধ’ ওয়েব সিরিজটির গল্প নিয়ে ইঙ্গিত দেয়া হয় এভাবে, অবসর নেয়ার পর একজন বিচারক যদি তার ভুল বুঝতে পারেন, তখন কি তার আর কিছু করার থাকে? বোধ যদি ঠিক সময়ে না হয়, তাহলে কি তার দাম থাকে?

নির্বাচনী বিচার ও বিচারক সম্পর্কিত ছবি, গামার সাথে কাগজপত্র ও হ্যামার. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়াও রয়েছে হোমিসাইড ডিটেকটিভ কাইজার চৌধুরী। পেশায় পুলিশ এই গোয়েন্দা আবার রক্ত দেখলেই ভয় পান। তাকে নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন ‘কন্ট্রাক্ট’ খ্যাত তানিম নূর। যার সিরিজটির নাম ‘কাইজার’।

শুক্রবার এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে হইচই কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২ সালের মধ্যে ১০০টি অরিজিন্যাল কনটেন্ট তৈরির লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে তারা। আগামী দিনে হইচইয়ের পরিসর আরও বাড়ছে।

সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জন দত্তের মতো পরিচালকদের ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারও যেমন হবে এই ওটিটি প্লাটফর্মে, তেমনই হইচইয়ের ৬০০ সিনেমার তালিকাও আরও বাড়ছে আগামিতে।

Tags: অমিতাভ রেজাআশফাক নিপুণওয়েব সিরিজকাইজারকারাগারচঞ্চল চৌধুরীতাকদীরতানিম নূরবোধমহানগরলিড বিনোদনশংখ দাশগুপ্তশাওকীসাবরিনাহইচই
Previous Post

উপস্থাপনায় পাঁচ বছর: জয় বললেন, ‘ফাঁকা মাঠে গোল দিয়েছি’

Next Post

জবাব দিবো সিনেমার পর্দায়: আত্মবিশ্বাসী পরীমনি

Next Post
পরীমনি চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে আত্মবিশ্বাসীভাবে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জবাব দিবো সিনেমার পর্দায়: আত্মবিশ্বাসী পরীমনি

চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিনে ১৮৯ ডেঙ্গু রোগী ভর্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT