চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপস্থাপনায় পাঁচ বছর: জয় বললেন, ‘ফাঁকা মাঠে গোল দিয়েছি’

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
5:54 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
নেতা ব্যক্তির ছবি, বাংলার সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হিসেবে সবার কাছে পরিচিত শাহরিয়ার নাজিম জয়। ২০০৩-০৪ সালের দিকে তিনি ছিলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতাদের একজন। পরে অসংখ্য নাটকের গল্প-চিত্রনাট্য লিখেছেন। এখন পর্যন্ত তার পরিচালনায় মুক্তি পেয়েছে  চারটি চলচ্চিত্র।

শুরুর দিকে মডেলিংও করতেন জয়। সর্বশেষ, শাহরিয়ার নাজিম জয় উপস্থাপক হিসেবে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রিয় এ তারকা তার উপস্থাপনা ক্যারিয়ারে পাঁচ বছর পূর্ণ করলেন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে এই সাফল্যের আড়ালে জয় যখন পিছনে ফিরছেন, হয়ে পড়ছেন স্মৃতিকাতর! জয় যেমনটা বলছিলেন, ‘পিছনে তাকালে শূন্যতা হাহাকার দেখতে পাই। তখন অভিনেতা হয়েও সেভাবে অভিনয় করতে পারছিলাম না। নির্মাতা হিসেবেও অনিয়মিত ছিলাম। এসব কাজ করে জীবিকা নির্বাহ করা কঠিন, তাছাড়া তৃপ্তিও পাচ্ছিলাম না। ভীষণভাবে শূন্যতায় ডুবে গিয়েছিলাম। কী করা উচিত কিছুই ভেবে পাচ্ছিলাম না।’

চ্যানেল আই অনলাইন এর সাংবাদিকের ছবি, তিনি বসে আছেন, পেছনে শহরের দৃশ্য ও বিখ্যাত ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ তেমনই এক আষাঢ়ে মেঘলা আকাশ বুকে নিয়ে পাঁচ বছর আগে উপস্থাপনায় নেমেছিলেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বললেন, আগে একবারও ভাবিনি উপস্থাপক হবো। নায়ক হতে চেয়েছি, পরিচালক, পাইলট বা বড় ব্যবসায়ী হতে চেয়েও পারিনি। কিন্তু উপস্থাপনার বিষয়ে আগে একটি বারের জন্য মাথায় আসেনি। অদ্ভুত বিষয় হচ্ছে, আমার পুরো ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাফল্য অনুভব করি উপস্থাপনাতে। সৃষ্টিকর্তার অশেষ রহমত ও মানুষের ভালোবাসার কারণে সম্ভব হয়েছে।’

উপস্থাপনায় এলেন কীভাবে? জয়ের উত্তর, ‘ঈদের জন্য ড. মাহফুজুর রহমানের কাছে একটি নাটক করার জন্য গিয়েছিলাম। উনি হেসে বলেছিলেন, নাটকের চেয়ে আপনি একটা ম্যাগাজিন অনুষ্ঠান করেন। শুনে অবাক হয়েছিলাম। পরে ‘সেন্স অব হিউমার’ শুরু করে বুঝেছি যে যাই বলুক না কেন, তার মতো মানুষরা যখন নেতৃত্ব দেন অবশ্যই তাদের মধ্যে একটা মধ্যে সুদূরপ্রসারী ব্যাপার থাকে। এভাবে আমার উপস্থাপনায় পথচলা শুরু। এরপর নিজের মেধায় এতটা পথ পাড়ি দিয়েছি।’

শাহরিয়ার নাজিম জয় বলেন, উপস্থাপক হিসেবে আমার শুরুটা যেভাবেই হোক, আমাকে বিশ্বাস করে আমার যাবতীয় দায়িত্ব পালন করেছেন ফরিদুর রেজা সাগর ভাই। যখন সাগর ভাইয়ের কাছে এসেছিলাম, তখন ‍অন্য আরেকটি টেলিভিশনে আমার জনপ্রিয় একটি অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছিল। শুরুতে সাগর ভাই বিশ্বাস করেননি যে, চ্যানেল আইয়ে আসার কারণে সেই অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। কিন্তু ঘটনা যে সত্যি সাগর ভাই যখন বুঝলেন তখন আমাকে বলেছিলেন, আমি যেন প্রতিদিন চ্যানেল আইয়ে শো করি।

জয়ের ভাষ্য, ‘ফরিদুর রেজা সাগর ভাই এখানেই তার উদারতা দেখিয়েছিলেন। এরপর ৩০০ সেকেন্ড, ৩ হাজার সেকেন্ড, জীবনের গল্প শুরু করি। সাগর ভাই আমাকে যে সাপোর্ট দিয়েছেন এটা আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ। কেউ আমাকে একটা কাজের পথ দেখালে এতে কী আমার জীবন চলে যাবে? আমার জীবন তখনই চলবে যখন কেউ আমাকে ২৫টি ভালো কাজের সন্ধান দেবেন। ফরিদুর রেজা সাগর ভাই আমার জন্য তাই করেছেন। এতে করে আমার নতুন করে ক্যারিয়ার তৈরি হয়েছে।’

আলাপকালে জয় জানান, গত পাঁচ বছরে তিনি দেশের বিভিন্ন সেক্টরের ১৫৬৭ জন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন। টিভি, অনলাইন, কর্পোরেট মিলিয়ে শত শত শো করেছেন। এসবের মধ্যে তার সবচেয়ে আলোচিত অনুষ্ঠানগুলো হচ্ছে, ৩০০ সেকেন্ড, সেন্স অব হিউমার, উইথ নাজিম জয়, কমন সেন্স, সেলেব্রেটি ক্যাফে, নাজিম জয় শো, তারার গল্প, ইউ টিউবার্স, জীবনের গল্প।

অভিনয়, নির্মাণে অনেক কাঠখড় পোড়াতে হলেও উপস্থাপনার হট সিটে বসে জয় মনে করেন, তিনি ফাঁকা মাঠে গোল দিয়েছেন। বললেন, উপস্থাপনায় ফাঁকা মাঠে গোল দিয়েছি। একমাত্র হানিফ সংকেত স্যার ছাড়া বাকি কোনো পুরুষ উপস্থাপক উপস্থাপনায় সরব নয়। তারা সমালোচনায় সরব। একটু ১৯-২০ হলেই কেউ কেউ সমালোচনায় মাতেন। কিন্তু কখনও সঠিক পরামর্শ দেন না। যদি তাদের থেকে ভালো মন্দ পরামর্শ পেতাম, তাহলে আরো উপকার হতো।

জয় বলেন, উপস্থাপনায় হানিফ সংকেত স্যার আমার কাছে কিংবদন্তী। আব্দুন নূর তুষার ভাই অনেক কিছু জানেন। আমাকে নিয়মিত গাইড করেন। ‘জীবনের গল্প’ শো করতে গিয়ে অনেক সময় আটকে যেতাম কিন্তু তুষার ভাই আমাকে সাহায্য করতেন।

জয় বলেন, এককথায় অভিনয় ও নির্মাণের মাঠ পরিপূর্ণ। অভিনয়ে ১২ বছরের বেশি কঠিন পদচারণা ছিল। পরিচালনায় আমার চলচ্চিত্র থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এসেছে। নিয়মিত উপস্থাপনা করলেও আমি এখনও নির্মাতা। আগামীতেও সিনেমা বানাবো। প্রস্তুতি চলছে। তবে এটা পুরোপুরি সত্যি যে, উপস্থাপনায় ফাঁকা মাঠে গোল দিয়েছি।

Tags: ৩০০ সেকেন্ডঅভিনয়উপস্থাপকচ্যানেল আইজীবনের গল্পনাটকফরিদুর রেজা সাগরলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়সিনেমা
Previous Post

করোনায় আরও ৩১ জনের মৃত্যু

Next Post

হইচইয়ের নতুন সিজনে বাংলাদেশের পাঁচ নির্মাতা

Next Post
বাংলাদেশের পাঁচ নির্মাতার ছবি, হইচইয়ের নতুন সিজনে. Channel i News - চ্যানেল আই নিউজ

হইচইয়ের নতুন সিজনে বাংলাদেশের পাঁচ নির্মাতা

পরীমনি চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে আত্মবিশ্বাসীভাবে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জবাব দিবো সিনেমার পর্দায়: আত্মবিশ্বাসী পরীমনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT