চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দশ হাজারের বেশি ‘নগদ’ অ্যাকাউন্ট আবার চালু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2021
in অর্থনীতি, বাংলাদেশ
A A
নগদ মোবাইল ব্যাংকিং লোগো ও ডিজিটাল অর্থ লেনদেনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্বাভাবিক ও অসমাঞ্জস্যপূর্ণ লেনদেনের পরিপ্রেক্ষিতে স্বয়ংক্রিয়ভাবে স্থিতি হোল্ড হয়ে যাওয়া ‘নগদ’ অ্যাকাউন্টের মধ্য থেকে কয়েক দফায় আরো সাড়ে পাঁচ হাজারের বেশি অ্যাকাউন্ট স্থিতি আবার চালু করেছে ‘নগদ’ কর্তৃপক্ষ। এ নিয়ে পুনঃসচল হওয়া অ্যাকাউন্ট সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে কয়েক দফা নিরবচ্ছিন্ন যাচাই-বাছাই ও নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে ধাপে ধাপে অ্যাকাউন্টগুলো পুনরায় সচল করা হচ্ছে। একইভাবে অতি অল্প সময়ের মধ্যে পর্যায়ক্রমে গ্রাহকদের দেওয়া তথ্য মার্চেন্টের সঙ্গে ক্রস-ভ্যারিফিকেশনের মাধ্যমে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে বাকি অ্যাকাউন্টগুলোর স্থিতি পুনঃসচল করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে কতিপয় ই-কমার্স প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের লক্ষণ পরিলক্ষিত হলে গ্রাহকের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য ‘নগদ’-এর অত্যাধুনিক প্রযুক্তি বলে কিছু অ্যাকাউন্টের স্থিতি স্বয়ংক্রিয়ভাবে হোল্ড হয়ে যায়। অনতিবিলম্বে ‘নগদ’ কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে ধাপে ধাপে খুলে দেয়া হচ্ছে অ্যাকাউন্টগুলো।

ইতিমধ্যে পুনরায় চালু হওয়া অ্যাকাউন্টগুলোতে গ্রাহকেরা আগের মতোই স্বাভাবিক নিয়মে সব ধরনের লেনদেন করাসহ ‘নগদ’-এর দারুণ সব সেবা উপভোগ করতে পারছেন বলে জানানো হয়েছে।

২০১৯ সালের ২৬ মার্চ উদ্বোধনের পর থেকে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ সাধারণ মানুষের লেনদেনকে ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে আনতে কাজ করছে। গত আড়াই বছরে ‘নগদ’ প্রায় সাড়ে ৫ কোটি গ্রাহক পেয়েছে। একই সঙ্গে দৈনিক লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

Tags: নগদ
Previous Post

পর্দায় চারু মজুমদার হচ্ছেন বলিউডের নওয়াজউদ্দিন

Next Post

মেসির ‘বিরল’ রেকর্ডটা এখন রোনালদোরও

Next Post
মেসি ও রোনালদো ফুটবল মাঠে, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ‘বিরল’ রেকর্ডটা এখন রোনালদোরও

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি অলরাউন্ডারের সিংহাসন হারালেন সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT