চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্দায় চারু মজুমদার হচ্ছেন বলিউডের নওয়াজউদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
পর্দায় চারু মজুমদার ও নওয়াজউদ্দিনের ছবি, দুই অভিনেতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় বাঙালি নকশালপন্থী ও বামপন্থী নেতা চারু মজুমদার। আজন্ম বিপ্লবী এই মানুষটি ষাটের দশকের শেষে এবং সত্তরের দশকের প্রথমে বাংলার নকশাল আন্দোলনের অন্যতম মুখ ছিলেন।

সেই নকশাল আন্দোলন নিয়ে তৈরী হচ্ছে ওয়েব সিরিজ। পরিচালনা করছেন ভারতের সায়ন্তন মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে, বিপ্লবী চারু মজুমদারের চরিত্রটি পর্দায় ফুটিয়ে ‍তুলতে বেছে নেয়া হয়েছে ‘মান্টো’ খ্যাত বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে!

মূলত ভারত স্বাধীনতা পরবর্তী সময়ে নকশাল বাড়ি গ্রামে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন এগারো জন সাধারণ মানুষ। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয় সশস্ত্র আন্দোলন। নকশাল বাড়ি ছাড়িয়ে ক্রমশই সেই আন্দোলন ছড়িয়ে পড়তে থাকে সারা ভারতবর্ষে। যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সিপিআইএমএল। সেই ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হতে যাচ্ছে ওয়েব সিরিজটি।

হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষায় তৈরি হবে এই ওয়েব সিরিজ। যা তিনটি সিজনে প্রকাশ পাবে।

১৯৪৭ থেকে ২০১০ অবধি বিশ্বজুড়ে বামপন্থী আন্দোলনের কাহিনি দেখানো হবে। সিরিজটির প্রথম সিজনের চিত্রনাট্যে রয়েছে নকশাল আন্দোলনের কাহিনি ও রাজনৈতিক নেতা চারু মজুমদারের জীবন।

এছাড়াও প্রথম সিজনের অন্যতম মূখ্য চরিত্র সিদ্ধার্থ শঙ্কর রায়। যেই চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। জ্যোতি বসুর চরিত্রে দেখা যেতে পারে পরেশ রাওয়াল কিংবা বোমান ইরানিকে। আপাতত চলছে এর চিত্রনাট্য লেখার কাজ। শুটিং শুরু হবে আগামী বছর।

একটি আন্তর্জাতিক ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।

Tags: চারু মজুমদারনওয়াজউদ্দিননওয়াজউদ্দিন সিদ্দিকিবলিউডবলিউড অভিনেতাসব্যসাচী চক্রবর্তী
Previous Post

ব্যাংক হিসাবের তথ্য চাওয়া মানেই অপরাধী নয়

Next Post

দশ হাজারের বেশি ‘নগদ’ অ্যাকাউন্ট আবার চালু

Next Post
নগদ মোবাইল ব্যাংকিং লোগো ও ডিজিটাল অর্থ লেনদেনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ হাজারের বেশি ‘নগদ’ অ্যাকাউন্ট আবার চালু

মেসি ও রোনালদো ফুটবল মাঠে, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ‘বিরল’ রেকর্ডটা এখন রোনালদোরও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT