চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষিক্ত মাহেশের ঘূর্ণিতে প্রোটিয়াদের গুঁড়িয়ে সিরিজ শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগ্রহটা কোনোমতে দুইশর ওপারে নিয়েছিল শ্রীলঙ্কা। সেটাকেই যথেষ্ট প্রমাণ করে দিলেন বোলাররা। বিশেষ করে কাজে এলো অভিষিক্ত তরুণ স্পিনার মাহেশের ঘূর্ণিজাদু। সাউথ আফ্রিকা বিপক্ষে ৭৮ রানের জয়ে তাতে ম্যাচের সাথে সিরিজটাও নিজেদের করে নিয়েছে লঙ্কানরা।

তিন ওয়ানডের সিরিজে প্রথম ম্যাচে জিতেছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে জিতে সমতা টানে অতিথিরা। শেষ ম্যাচে জিতে ২-১এ সিরিজ শ্রীলঙ্কার।

কলম্বোয় তৃতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২০৩ রান জমায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৩০ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় সাউথ আফ্রিকা।

শ্রীলঙ্কার আট ব্যাটসম্যান দুঅঙ্কের দেখা পান। তবে সর্বোচ্চ ইনিংসটি সবে ৪৭ রানের। মিডলঅর্ডারে চারিথ আসালাঙ্কা ২ চারে ৭১ বলে এই ইনিংস খেলেন।

বাকিদের মধ্যে আভিস্কা ১০, চান্দিমাল ৯, কামিন্ডু ১৬, ধনঞ্জয়া ৩১, অধিনায়ক শানাকা ১৩, হাসারাঙ্গা ৬, চামিকা ১৬, চামিরা ২৯ ও থিসাঙ্কার অপরাজিত ১০ রানে দুইশ পেরিয়ে যায় স্বাগতিকরা।

কেশভ মহারাজ নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট জর্জ লিন্ডে ও তাবরিজ শামসির। একটি করে উইকেট এইডেন মার্করাম ও উইয়ান মুল্ডারের।

জবাব দিতে নেমে অতিথিদের পাঁচ ব্যাটসম্যান দুঅঙ্কে গেছেন। তবে সর্বোচ্চ ইনিংসটি কেবল ২২ রানের, হেইনরিখ ক্লাসেনের।

বাকিদের মধ্যে মালান ১৮, মার্করাম ২, হেনড্রিক্স ১, ফন ডার ডুসেন ৫, মুল্ডার ২, ফেলুকোয়ও ১৭, লিন্ডে ১৮, অধিনায়ক মহারাজ ১৫ রানে ফেরেন।

লঙ্কানদের জয়ে ৪ উইকেট ২১ বর্ষী ডানহাতি অভিষিক্ত অফস্পিনার মাহেশ থিক্সানার। ২টি করে উইকেট চামিরা ও হাসারাঙ্গার। একটি করে উইকেট নিয়েছেন প্রাভিন ও চারিথা।

Tags: লিড স্পোর্টস
Previous Post

কিরগিজস্তানের বিপক্ষে যা পেল বাংলাদেশ

Next Post

তালেবান সরকারে কট্টরপন্থীরাই গুরুত্বপূর্ণ পদে

Next Post
তালেবান সদস্যরা একটি ভবনের অভ্যন্তরে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবান সরকারে কট্টরপন্থীরাই গুরুত্বপূর্ণ পদে

ফ্রান্স ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই হোঁচটের পর গ্রিজম্যানের জোড়া গোলে জয়ে ফ্রান্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT