চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবান সরকারে কট্টরপন্থীরাই গুরুত্বপূর্ণ পদে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তালেবান সদস্যরা একটি ভবনের অভ্যন্তরে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিন আগে তালেবানরা আফগানিস্তানে অন্তবর্তীকালীন যে সরকার গঠন করেছে, তাতে সংগঠনটির কট্টরপন্থী নেতারাই গুরুত্বপূর্ণ পদে বসেছে। এমন কি সেখানে স্থান হয়নি কোনো নারীর।

নবগঠিত এই মন্ত্রিসভা পুরোটাই জ্যেষ্ঠ তালেবান নেতাদের নিয়েই গঠিত হয়েছে। যারা কয়েক দশক ধরে মার্কিন বাহিনীর সঙ্গে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন।

জাতিসংঘের কালো তালিকায় থাকা তালেবান আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ এই মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

যাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে, তিনি হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি। দীর্ঘদিন ধরেই যিনি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় আছেন।

মঙ্গলবার ঘোষিত এই তত্ত্বাবধায়ক সরকারের উপপ্রধানমন্ত্রী হয়েছেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার।

তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে করা হয়েছে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী।  এই সরকারে দ্বিতীয় উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আব্দুল সালাম হানাফি।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমির খান মুক্তাকীর নাম ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী রাখা হয়েছে মোহাম্মদ ইয়াকুবকে।

তালেবান সরকারের আইনমন্ত্রী করা হয়েছে আব্দুল হাকিম শারিকে। সীমান্ত ও উপজাতিবিষয়ক মন্ত্রী করা হয়েছে মোল্লা নুরুল্লাহ নূরকে। এ ছাড়া গোয়েন্দা শাখার দায়িত্ব দেওয়া হয়েছে মোল্লা আব্দুল হক ওয়াসিককে।  অর্থমন্ত্রী (ফিন্যান্স) হিসেবে মোল্লা হেদায়েতুল্লাহ বাদরির নাম ঘোষণা করা হয়েছে।

অর্থনীতিবিষয়ক (ইকোনমি) মন্ত্রী করা হয়েছে কারি দীন মোহাম্মদ হানিফকে।  কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বানানো হয়েছে হাজি মোহাম্মদ ইদরিসকে।

এদের মধ্যে শুধু আব্দুল গনি বরাদার মধ্যপন্থী হিসেবে পরিচিতি। অন্যরা সবাই কট্টরপন্থী।

এরই মধ্যে আফগানিস্তানে ইসলামিক নিয়মবিধি এবং শরিয়া আইন সমুন্নত রাখতে নতুন সরকারকে আহ্বান জানিয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা শেখ হাইবাতুল্লাহ আখুনজাদা।

দেশের স্বার্থ সুরক্ষিত রাখা এবং শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন নিশ্চিতেরও আহ্বান জানান তিনি।

তালেবানের নতুন সরকারকে স্বীকৃতি ও মন্ত্রিসভা নিয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তালেবান সরকারের কর্মাকাণ্ড সার্বক্ষণিক নজর রাখবে যুক্তরাষ্ট্র।

দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতার বিষয়ে সতর্কতা জারি করে মানবিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

Tags: আফগানিস্তানতালেবান
Previous Post

অভিষিক্ত মাহেশের ঘূর্ণিতে প্রোটিয়াদের গুঁড়িয়ে সিরিজ শ্রীলঙ্কার

Next Post

দুই হোঁচটের পর গ্রিজম্যানের জোড়া গোলে জয়ে ফ্রান্স

Next Post
ফ্রান্স ফুটবল দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই হোঁচটের পর গ্রিজম্যানের জোড়া গোলে জয়ে ফ্রান্স

যুক্তরাজ্যে করোনার কারণে মানুষ মাস্ক পরে চলাফেরা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় মাস পর যুক্তরাজ্যে মৃত্যু ২০০ ছাড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT