চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিরগিজস্তানের বিপক্ষে যা পেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:20 পূর্বাহ্ন 08, সেপ্টেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও কিরগিজস্তানের ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিরগিজস্তানে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলতে গেছে বাংলাদেশ। সেখানে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের সাথে হারের পর স্বাগতিক কিরগিজদের বিপক্ষে বড় হারের মুখে পড়েছে জামাল ভুঁইয়ার দল। দ্বিতীয় ম্যাচে পাওয়ার মধ্যে একটা গোলের দেখা অন্তত পেয়েছে বাংলাদেশ।

স্বাগতিকদের রাজধানীতে কিরগিজস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে হেরেছে জেমি ডের শিষ্যরা। রোববার ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। যেখানে কিরগিজদের কাছে ১-০তে হেরে টুর্নামেন্ট শুরু করে ফিলিস্তিনিরা।

বৃহস্পতিবার সফরে নিজেদের শেষ ম্যাচে কিরগিজ অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

কিরগিজস্তান লিড নেয় দশম মিনিটেই। ফরোয়ার্ড এলডার গোল আনেন। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এবার গোল ফরোয়ার্ড শোকুরোভের।

মধ্যবিরতির পরপরই ব্যবধান ৩-০ করে কিরগিজ। ৪৬ মিনিটে গোল করেন রুস্তোমোভ।

এরপর টুর্নামেন্টে নিজেদের প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৫৩ মিনিটে ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলের শট প্রতিপক্ষ এক খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টে জালের দিশা পায়।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে স্বাগতিকদের বখতিয়ার আরেকবার জালের দেখা পেলে বড় হার জোটে জামালদের।

কিরগিজস্তানের বিপক্ষে টানা তিন ম্যাচে হার দেখল বাংলাদেশ। ২০১৫ সালে বিশ্বকাপ বাছাইয়ে সবশেষ দেখায় দুই লেগে যথাক্রমে ৩-১ ও ২-০ গোলে হার সঙ্গী হয়েছিল।

ফিলিস্তিনের বিপক্ষে জয় অধরাই বাংলাদেশের। এএফসি কাপের ২০০৬ সালে যদিও একটি ১-১ ড্র আছে দুদলের। তাছাড়া ২০১৮ আর ২০২০ সালের বঙ্গবন্ধু গোল্ড কাপে ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

Tags: জামালজেমিবাংলাদেশবাংলাদেশ - ফিলিস্তিনবাংলাদেশ জাতীয় ফুটবল দলবাংলাদেশ-কিরগিজস্তানলিড স্পোর্টস
Previous Post

তালেবান সরকারের প্রধানমন্ত্রী হাসান আখুন্দ

Next Post

অভিষিক্ত মাহেশের ঘূর্ণিতে প্রোটিয়াদের গুঁড়িয়ে সিরিজ শ্রীলঙ্কার

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল জয়ের উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষিক্ত মাহেশের ঘূর্ণিতে প্রোটিয়াদের গুঁড়িয়ে সিরিজ শ্রীলঙ্কার

তালেবান সদস্যরা একটি ভবনের অভ্যন্তরে সিঁড়িতে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তালেবান সরকারে কট্টরপন্থীরাই গুরুত্বপূর্ণ পদে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT