চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবাই বেঁচে ফিরেছি এটাই শুকরিয়া: খায়রুল বাসার

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
5:26 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2021
in বিনোদন
A A
খায়রুল বাসার সমুদ্রের পাশে হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফিরেছেন এই সময়ের আলোচিত অভিনেতা খায়রুল বাসার। ২৭ আগস্ট মধ্যরাতে তিনিসহ আরও চারজন মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন। সেদিনের পর থেকে হাসপাতালের বিছানায় দিন কাটছে খায়রুল বাসারের। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। শনিবার রাতে মুঠোফোনে খায়রুল বাসারের সাথে যখন আলাপ হচ্ছিল, হাসপাতাল থেকে তিনি জানাচ্ছিলেন- রবিবার হাসপাতাল ছেড়ে যাচ্ছেন ময়মনসিংহ নিজের বাড়িতে। সেই আলাপের বিশেষ অংশ তুলে ধরা হলো:

শারীরিক অবস্থা কেমন?
শরীর অনেকটা ভালো। ব্যথা কমে গেছে। কলারবোন ভেঙেছে। ওটা জোড়া লাগতে মাসখানেক সময় লাগবে। এছাড়া তেমন সমস্যা নেই। রবিবার হাসপাতাল ছাড়ছি। সরাসরি ময়মনসিংহ গ্রামের বাড়িতে যাবো। ওখানে আমার সবাই থাকেন। একমাস বিশ্রামে থাকতে হবে। এই সময়টা পরিবারের সঙ্গে থাকতে চাই। বড় ধরনের দুর্ঘটনা থেকে বেরিয়ে আসতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া তিনি বাঁচিয়ে দিয়েছেন। আত্মীয় শুভাকাঙ্ক্ষী মিডিয়ার অনেকেই দেখতে এসেছেন। এটা আমার অনেক ভালো লেগেছে। তখনই অনুভব করেছি আমরা সত্যি একটি পরিবার। পরিবারের সবাই সবাইকে নিয়ে ভাবে। সবসময় মানুষের দোয়া পেয়েছি। আমাকে যারা সাপোর্ট করে আসছেন। সবার প্রতি কৃতজ্ঞতা। সামনে তাদের জন্য আরও ভালো ভালো কাজের চেষ্টা করবো।

চার তরুণ বন্ধু সমুদ্রের পাশে হাসি মুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ
খায়রুল বাসারসহ দুর্ঘটনার শিকার হন ‘নেটওয়ার্কের বাইরে’র রাজ ও জুনায়েদ

এত বড় দুর্ঘটনার শিকার হলেন, মানসিক ট্রমা কেটেছে?
শরীরে প্রচণ্ড ব্যথা ছিল। ট্রমা না ভেবে ইতিবাচকভাবে ভাবি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন এটাই শুকরিয়া। ভালো ভাবে বাঁচবার ও কাজ করবার সুযোগ আরও একবার পেয়েছি। হাজার হাজার মানুষ আমার এবং আমাদের জন্য দোয়া করেছেন। সেই দোয়াতেই হয়তো কোনো ট্রমা অনুভব করিনি। যে কদিন হাসপাতালে আছি, মনে হয়েছে আগের মতো সবার সঙ্গে ছিলাম। সবাই সাথে আছে।

‘নেটওয়ার্কের বাইরে’ কনটেন্টটি বেশ আলোচিত হয়েছে। যখনই দর্শকদের আগ্রহের তুঙ্গে তখনই আপনাদের টিমের চারজনের দুর্ঘটনা! ফলে সেই আনন্দ কি কিছুটা মাটি হয়ে গেল…?  ‘নেটওয়ার্কের বাইরে’ একটি অনুভূতির গল্প। কাজটি দেখার সময় আমি আমার বন্ধুদের মিস করেছি। যারা দেখেছে প্রত্যেকেই তাদের নিজেদের কোথাও না কোথাও মিল পেয়েছে। তাই আমাদের চেয়ে দর্শক নিজেরাই কাজটি নিয়ে উদযাপন করেছেন। দুর্ঘটনার জন্য কাজটির সাফল্য মাটি হলো তেমনটি নয়। মানুষ কাজটি দেখে এতো পছন্দ করেছেন আমাদের জন্য শুভকামনা জানিয়েছেন সেই দোয়াতেই হয়তো আমরা রক্ষা পেয়েছি।

সেদিন রাতের ঘটনা আপনার বয়ানে জানতে চাই?
সেদিন রাতে গুলশানের পিৎজা হাট ও চরকির সঙ্গে একটা ক্যাম্পেইন ছিল। শেষ হয় সাড়ে এগারোটার দিকে। এজন্য আমরা সবাই সেখানে উপস্থিত ছিলাম। পরে কাজটির সঙ্গে জড়িত প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন গেট টুগেদারে। ক্যাম্পেইন শেষ করে আমাদের সবার সঙ্গে আড্ডা হয়েছিল। পরে ডিনার ছিল। ডিনার করে বের হতে হতে আড়াইটা বেজে যায়। বের হয়ে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। যে কোনো দুর্ঘটনা কখনও আগে থেকে বলে আসে না। এটাকে শ্রেফ দুর্ঘটনা হিসেবেই দেখি। আমরা সবাই বেঁচে ফিরেছি এটাই শুকরিয়া।

ছবি: খায়রুল বাসারের ফেসবুক থেকে সংগৃহিত 

Tags: অভিনয়খাইরুল বাশারখায়রুল বাসারচরকিদুর্ঘটনানাটকনেটওয়ার্কের বাইরেলিড বিনোদনসড়ক দুর্ঘটনাসিনেমা
Previous Post

বাঙালি জাতিকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে বঙ্গবন্ধু: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Next Post

এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা প্রতিদিন, অন্যরা পর্যায়ক্রমে আসবে: শিক্ষামন্ত্রী

Next Post
শিক্ষামন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশে শিক্ষাব্যবস্থা উন্নয়নে কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা প্রতিদিন, অন্যরা পর্যায়ক্রমে আসবে: শিক্ষামন্ত্রী

বিশ্বব্যাংকের প্রতিনিধির সাথে ভার্চুয়াল সভা, পরিবেশবান্ধব প্রকল্পের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশবান্ধব নতুন প্রকল্পে অর্থায়ন করবে গ্রিনটেক ফাউন্ডেশন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT