চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশবান্ধব নতুন প্রকল্পে অর্থায়ন করবে গ্রিনটেক ফাউন্ডেশন 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2021
in পরিবেশ
A A
বিশ্বব্যাংকের প্রতিনিধির সাথে ভার্চুয়াল সভা, পরিবেশবান্ধব প্রকল্পের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশবান্ধব ও টেকসই দেশ এবং পৃথিবীর লক্ষ্যকে সামনে রেখে নতুন ও ভিন্নধর্মী আইডিয়া-প্রকল্পে অর্থায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে গ্রিনটেক ফাউন্ডেশন। তবে এই অর্থ পেতে হলে অংশ নিতে হবে প্রতিযোগিতায়। আর এই প্রতিযোগিতারই উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেলো আজ।

রোববার সকাল ১১:৩০ মিনিটে এক ভার্চুয়াল সভায় এই প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। পরিবেশ বান্ধব এবং এতে অন্তর্ভুক্ত সকল ব্যবসার ধারণাভিত্তিক রিয়েলিটি শো এর উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংক ও গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ। প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জনাব সাবের হোসেন চৌধুরী, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ এবং বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন বিভাগের জেনারেল ম্যানেজার খন্দকার মোর্শেদ. গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইবিএম প্রফেসর ড. শাহ মোঃ আহসান হাবিব।

তিনি তার বক্তব্যে বলেন, এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে ১০টি প্রকল্প চূড়ান্তভাবে বাছাই করে তাদের প্রয়োজনীয় অর্থায়ন করা হবে। সেই সাথে নতুন উদ্দ্যোক্তাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট রেজিষ্টেশনেও সহায়তা করা হবে।

আজ ৫ সেপ্টেম্বর থেকে আগামী ৩০ অক্টোবর ২০২১ পর্যন্ত যে কেউ এই আয়োজনে তাদের পরিকল্পনা জমা দিতে পারবেন। এছাড়াও উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তাও ছাড়াও গ্রুমিং করা হবে। প্রপোজাল জমা দেওয়ার জন্য যোগাযোগ করতে হবে www.greenibc.org.

ড. আতিউর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, ধীরে ধীরে হলেও এদেশের মানুষের মনের সবুজায়ন ঘটছে। এখন অর্থের অভাব নেই, এই সংশিষ্ট উদ্যোগে একটি ভরসার পরিবেশ সৃষ্টি এবং সর্বসাধারণকে সংযুক্ত করাই মূল চ্যালেঞ্জ। তিনি তরুণদের মধ্যে এই ধারণা ছড়িয়ে দেওয়ার উপর জোর দেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার কথা বলেন।

সভাপতির বক্তবে প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদের বলেন, বাংলাদেশে সবুজ বিপ্লব সৃষ্টির যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানে যারা পথিকৃৎ ছিলেন, তাদের সঙ্গে নিয়েই আজকের এই আয়োজন। তিনি সবাইকে এই আয়োজনে সংযুক্ত হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি সাবের হোসেন চৌধুরী আয়োজনের সাফল্য কামনা করে বলেন, এ বছর বঙ্গবন্ধুর অনন্মশত বার্ষিকীর সাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। এই সময়ে এটি একটি অনন্য উদ্যোগ। আগামীর সমৃদ্ধ এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরবর্তী ৫০ বছর হবে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সকল ক্ষেত্রে মাইলফলক। অস্তিত্বের সংকট বা প্রাকৃতিক বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সারবিশ্বের প্রাকৃতিক সম্পদের বর্তমান চাহিদা মেটানোর জন্য টেকসই উন্নয়ন আমাদের চ্যালেঞ্জ।

Tags: নতুন প্রকল্প
Previous Post

এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা প্রতিদিন, অন্যরা পর্যায়ক্রমে আসবে: শিক্ষামন্ত্রী

Next Post

নিকোলস-ব্লান্ডেলের প্রতিরোধে লড়াইয়ের পুঁজি কিউইদের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিকোলস-ব্লান্ডেলের প্রতিরোধে লড়াইয়ের পুঁজি কিউইদের

ফ্রান্সের সামরিক কর্মকর্তাদের সম্মেলন, উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কা মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT