চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ ‘দেউলিয়া’ হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন: এই সরকারের আর দেওয়ার কিছু নেই, তাই তারা জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল।

এসময় বিএনপি মহাসচিব বলেন: এখন দেশবাসীকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। অথচ এই সরকার এখনও মোট জনসংখ্যার ৪ শতাংশ মানুষকেও ভ্যাকসিন দিতে পারেনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ‘জ্যোতিষীমন্ত্রী’ আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন: তিনি শুধু বলেন ভ্যাকসিন আসছে, এই ১০ লাখ আসছে, এই পাঁচ লাখ আসছে। সামনের ডিসেম্বরে আসছে।

সরকার শুধু কমিশন আর দুর্নীতি খোঁজ করে জানিয়ে মির্জা ফখরুল বলেন: চীন ও রাশিয়ার সঙ্গে ভ্যাকসিনের চুক্তি না করে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে সেই চুক্তি করেন। এতে আমাদের কোন আপত্তি নেই, কিন্তু তিন কোটি ভ্যাকসিনের জন্য অগ্রিম টাকা দিয়ে চুক্তি করেও ৭০ লাখের বেশি ভ্যাকসিন পাওয়া গেল না। এ ব্যাপারে সরকারের কোন মাথাব্যথা নেই। কারণ একজন বিশেষ ব্যক্তির দুর্নীতির সুযোগ করে দেওয়ার জন্য এ ব্যবস্থা।

তিনি বলেন: দেশে করোনার শনাক্তকরণ টেস্ট খুব সামান্য হচ্ছে। সরকার লকডাউন দিচ্ছে কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারছে না। কারণ যে দিনমজুর সে কাজ করতে বের হবে, সরকারের উচিত তাদের প্রণোদনা দেওয়া, কিন্তু তারা সেটা করেনি। যা করেছে সব লুটের জন্য করেছে। ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে শিল্পপতিদের দিয়েছে। সাধারণ মানুষের জন্য কিছু করেনি। আড়াই হাজার কোটি টাকার যে প্রণোদনা দেওয়ার কথা ছিল সেটাও আওয়ামী লীগে নেতারা খেয়ে ফেলেছে।

সরকার ছদ্মবেশী বাকশাল কায়েম করেছেন জানিয়ে বিএনপি মহাসচিব আরও বলেন: সরকার কিছু মানুষের আসল দৃষ্টিভঙ্গি এড়িয়ে অন্যদিকে দৃষ্টিভঙ্গি নিয়ে যেতে চায়। সাংবাদিকদের জন্য জামিন অযোগ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কায়েম করেছে, এতে গণমাধ্যমগুলোও এখন সেলফ সেন্সরশিপে চলে গেছে। এর ফলে গণমাধ্যমগুলোও যেটা ইস্যু না- কোথাকার কোন পরীমনি তাকে নিয়ে ব্যস্ত হয়েছে।

তিনি বলেন: দেখুন পরীমনি ইস্যুতে প্রথমবারের মতো হাইকোর্ট জানতে চেয়েছে নিয়ম ব্যতিক্রম করে কেন নিম্ন আদালত তাকে রিমান্ডে নিয়েছে? অথচ যখন আমাদের নেতাকর্মীদের নিয়ম ব্যতিক্রম করে রিমান্ডে নেওয়া হয়, তখন হাইকোর্ট কোন কিছু জানতে চায় না, কথা বলে না। কারণ তাদের কোন স্বাধীনতা নেই বলার।

মির্জা ফখরুল বলেন: যে বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি, সেই বাংলাদেশকে এখন সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী, একটা স্বৈরাচারী, একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদি রাষ্ট্রে পরিণত করা হয়েছে। আজকে আমাদের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কৃষক তার ধানের দাম পায় না। আবার ৫০ টাকার নিচে মোটা চাল নেই। শ্রমিকরা কাজ হারাচ্ছে, করোনার কারণে ছোট ছোট কলকারখানার মালিকরা নিঃস্ব হয়ে গেছে। সেখানে সরকারের কোন নজর নেই।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন: আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্র হবে কোথা থেকে। ৭০ সালে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। যখন ৭১-এ যুদ্ধ শুরু হলো তারা পালিয়ে গেছে, আত্মসমর্পণ করেছে। এগুলো ইতিহাস। এখন যে অবস্থায় আছে, এটা ছদ্মবেশি বাকশাল।

তিনি বলেন: আপনাদের মধ্যে হতাশা কাজ করছে। আমি হতাশার কারণ দেখি না। ইতিহাস দেখেন, আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতায় ছিল না, এরশাদ নয় বছর ক্ষমতায় ছিল, আইয়ুব খান ১২ বছর ছিল। কিন্তু যেতে হয়েছে। জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না।

খালেদা জিয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন: তাকে মুক্ত করতে না পারা আমাদের সবার ব্যর্থতা। কারণ যে দানব বসে আছে সে সব বিরোধী শক্তি ধ্বংস করে দিচ্ছে। খালেদা জিয়ার সঙ্গে কদিন আগেও কথা হয়েছে। আশা করি বেগম জিয়া মুক্ত হয়ে আবার নেতৃত্ব দিবেন।

সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন: তিনি মানুষকে উদ্বুদ্ধ করতে পারতেন, অনুপ্রাণিত করতে পারতেন, আগুন ঝরাতে পারতেন এবং বিপ্লব ঘটাতে পারতেন।

Tags: মির্জা ফখরুল
Previous Post

চলচ্চিত্রে সরকারি অনুদান: কাহিনি ও চিত্রনাট্য আহ্বান

Next Post

বিশ্বরেকর্ড ছুঁতে সাকিবের লাগে এক উইকেট, ভাঙতে দুটি

Next Post
সাকিব আল হাসান ক্রিকেট মাঠে বসে হাসছেন, বাংলাদেশ জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বরেকর্ড ছুঁতে সাকিবের লাগে এক উইকেট, ভাঙতে দুটি

বাংলাদেশের কৃষি জমিতে আধুনিক যন্ত্রের মাধ্যমে কৃষি কাজের উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষির যান্ত্রিকীকরণ: প্রযুক্তির উৎকর্ষে দৌড়ে চলছে পৃথিবী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT