চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বরেকর্ড ছুঁতে সাকিবের লাগে এক উইকেট, ভাঙতে দুটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ক্রিকেট মাঠে বসে হাসছেন, বাংলাদেশ জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

ক্যারিয়ারের নানা বাঁকে বিরল সব রেকর্ডের পাতায় নাম তোলা সাকিব আল হাসান দাঁড়িয়ে আরেকটি বিশ্বরেকর্ডের সামনে। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের যে কীর্তি ছুঁতে দরকার একটি মাত্র উইকেটের, ভাঙতে লাগবে দুটি।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচ মাঠে গড়িয়েছে। টাইগাররা ৭ উইকেট ও ৪ রানের জয়ে সিরিজে এগিয়ে ২-০তে।

দলের মতো ব্যাটে-বলে উজ্জ্বল সাকিবও। রোববার যখন সিরিজের তৃতীয় ম্যাচে নামবেন মিরপুরে, শের-ই-বাংলায় যেমন দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের হাতছানি থাকবে দলের, সাকিবের দিকে দৃষ্টি থাকবে রেকর্ড নিজের করে নেয়ার ক্ষণ গণনার।

টি-টুয়েন্টিতে ২০০৬ সালে অভিষিক্ত হয়ে ৮৬টি ম্যাচ খেলে ফেলেছেন সাকিব। বাঁহাতি স্পিনে নামের পাশে যোগ করেছেন ১০৬ উইকেট। ছোট ফরম্যাটের ক্রিকেটে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। প্রথমজন লাসিথ মালিঙ্গা।

লঙ্কানদের সাবেক পেসারের থেকেই রেকর্ড কাড়ার অপেক্ষায় সাকিব। মালিঙ্গা ২০০৬ থেকে শুরু করে ২০২০ সালে টি-টুয়েন্টি ছাড়ার আগে আন্তর্জাতিক অঙ্গনে ১০৭ উইকেট নামের পাশে পাশে যোগ করে গেছেন। যা এই ফরম্যাটের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহ।

মালিঙ্গার রেকর্ড ছুঁতে সাকিবের দরকার আর একটি মাত্র উইকেট। সেখানে বিশ্বরেকর্ডটি নিজের করে নিতে দরকার দুটি উইকেট। যেমন ফর্মে আছেন, রোববার হোক বা সিরিজের বাকি ম্যাচগুলোর যেকোনো একটিতে, রেকর্ড সাকিবের হয়ে যাওয়া কেবল সময়ের ব্যাপার।

টি-টুয়েন্টির একটি বিরল রেকর্ড অবশ্য ইতিমধ্যেই গড়ে ফেলেছেন সাকিব। যে কীর্তি নেই আর কারও। এই ফরম্যাটে সাকিবের রান ১,৭৫৫। টি-টুয়েন্টিতে এক হাজার বা ততোধিক রান ও একশ বা ততোধিক উইকেটের ডাবলের কীর্তি নেই বিশ্বের আর কারও।

৩৪ বর্ষী সাকিব ৮৬ টি-টুয়েন্টিতে এ রান করেছেন ২৩.৪০ গড়ে, সর্বোচ্চ ইনিংস ৮৪ রানের, আছে ৯টি ফিফটি। বোলিংয়ে সেরা সংগ্রহটি ২০ রানে ৫ উইকেট।

মালিঙ্গা ও সাকিবের পর আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে শত উইকেট নেই আর কারোই। ৯৯ উইকেট নিয়ে তিনে নিউজিল্যান্ডের টিম সাউদি। ৯৮ উইকেট ২০১৮ সালে অবসরে যাওয়া পাকিস্তানের শহিদ আফ্রিদির। ৯৫ উইকেট আফগানিস্তানের রশিদ খানের। বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ৫০ টি-টুয়েন্টিতে সংগ্রহ করেছেন ৭১ উইকেট, আছেন উইকেট সংগ্রাহকের ১৩তম অবস্থানে।

Tags: লিড স্পোর্টসসাকিব
Previous Post

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল

Next Post

কৃষির যান্ত্রিকীকরণ: প্রযুক্তির উৎকর্ষে দৌড়ে চলছে পৃথিবী

Next Post
বাংলাদেশের কৃষি জমিতে আধুনিক যন্ত্রের মাধ্যমে কৃষি কাজের উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষির যান্ত্রিকীকরণ: প্রযুক্তির উৎকর্ষে দৌড়ে চলছে পৃথিবী

বাংলাদেশের একজন প্রতিনিধি ফ্রান্সে আইইউসিএন ওয়ার্ল্ড কংগ্রেসে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সে ৯ দিনের আইইউসিএন ওয়ার্ল্ড কংগ্রেস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT