চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমকে পরের বিশ্বকাপে দেখতে চান নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচকরা যে দল চূড়ান্ত করেছেন, তাতে ছিলেন তামিম ইকবাল। কিন্তু বাঁহাতি ওপেনার বুধবার নাম প্রত্যাহার করে নিয়েছেন। বিশ্বকাপ খেলার জন্য সব খেলোয়াড়ই মুখিয়ে থাকেন, তামিম সরে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত দেখিয়েছেন সেটির প্রশংসা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ওপেনার হিসেবে তামিমই প্রথম পছন্দ নাজমুল হাসানের। তার আশা পরের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবেন টাইগার ওপেনার, ‘আমার দেখা সবচেয়ে সেরা ওপেনার তামিম। সেরা ব্যাটসম্যান মুশফিক, সেরা অধিনায়ক মাশরাফী। বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব। তামিম যদি দলে আসে, সে সবসময় প্রথম পছন্দ, বাদ দেয়ার প্রশ্ন আসে না। একটা সমস্যা, তামিম অনেক দিন টি–টুয়েন্টি খেলছে না। নিউজিল্যান্ড, জিম্বাবুয়েতে টি–টুয়েন্টি খেলেনি। ওর ইনজুরি আছে। অনেকে প্রশ্ন করে, ও তাহলে ওয়ানডে খেলল কেন?’

‘ও ওয়ানডে অধিনায়ক, ঝুঁকি নিয়ে খেলেছে। সে এমনই, দায়িত্ব থাকলে সিরিয়াসলি খেলে। এখনকার দলটা ভালো খেলছে। হতে পারে আমাদের হোম কন্ডিশনে। যখন দল ভালো খেলে, খুব একটা দলে পরিবর্তন করতে চাই না। সব চিন্তা করে ও যেটা বলেছে, ভালো কথাই বলেছে। ও জানে স্কোয়াডে থাকলে সে খেলবেই। মনে করেছে এটা হলে অনেকের প্রতি অবিচার হতে পারে। যেহেতু লম্বা সময় খেলছে না, এই চোট থেকে ফিরে বিশ্বকাপ খেলাটা কঠিন।’

‘এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সে আমাদের প্রথম পছন্দ। এ বিশ্বকাপ দলেও ছিল। কিন্তু নিজের ঘোষণার পর এই স্কোয়াডে সে থাকবে না। আজ আমাদের যে দল দিয়েছিল, সেখানেও সে ছিল। কিন্তু যেহেতু প্রত্যাহার করে নিয়েছে এখন থাকবে না। সামনে আরও বিশ্বকাপ আছে, সে আবার খেলবে আশা করি। সিদ্ধান্তটা সহজ নয়, এটা সাহসী সিদ্ধান্ত। সবাই বিশ্বকাপ খেলতে চায়।’

দীর্ঘদিন ধরেই টি-টুয়েন্টি ক্রিকেটের বাইরে তামিম। চোট তাকে খেলতে দেয়নি সবশেষ তিন সিরিজে। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা ওপেনার বুধবার নিজের সিদ্ধান্তের কথা জানান বিশ্বকাপ দল ঘোষণার সপ্তাহখানেক আগে।

প্রথমে নিজের সিদ্ধান্তের কথা তামিম জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় জানিয়ে দেন সবাইকে।

বাংলাদেশের অভিজ্ঞ ওপেনার মনে করেন, দীর্ঘ সময় টি-টুয়েন্টিতে না খেলে তার বিশ্বকাপ দলে সরাসরি থাকাটা যৌক্তিক নয়। বরং দেড়বছর যারা নিয়মিত খেলছে তাদের সাথে অন্যায় করা হতো। অক্টোবরে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে বসবে ছোট ফরম্যাটের বিশ্বকাপটির আসর।

Tags: টাইগার ক্রিকেটটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০তামিমনাজমুল হাসানবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
Previous Post

করোনাভাইরাস: শনাক্তের হার ও মৃত্যু কমেছে

Next Post

‘মাহমুদউল্লাহ যা করেছে তা অপ্রত্যাশিত’

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাট ধরেছেন, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মাহমুদউল্লাহ যা করেছে তা অপ্রত্যাশিত’

নৌকা প্রতীক নিয়ে বক্তৃতা দিচ্ছেন এমপি, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকা উন্নয়ন, শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক: এস এম কামাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT