চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাহমুদউল্লাহ যা করেছে তা অপ্রত্যাশিত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাট ধরেছেন, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবিকে না জানিয়েই টেস্ট থেকে একরকম অবসর নিয়ে ফেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জিম্বাবুয়ে সফরে সিরিজের একমাত্র টেস্ট চলাকালীন সতীর্থদের দেয়া ‘গার্ড অব অনার’ এমনই প্রমাণ করে।

মাহমুদউল্লাহর আকস্মিক অবসরের সিদ্ধান্তে এখনো সায় দেয়নি বিসিবি। দেশে ফিরে টি-টুয়েন্টি অধিনায়ক জানিয়েছিলেন, এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন শিগগিরই। অনেক সময় গড়িয়ে গেলেও স্পষ্ট হওয়া যায়নি তার অবসর প্রসঙ্গে।

বুধবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে এ ব্যাপারে জানতে চাইলেন সাংবাদিকরা, ‘মাহমুদউল্লাহ রিয়াদ কিন্তু টেস্ট দলে ছিল না। ওকে আমার বাসায় নিয়ে বসেছিলাম। জিজ্ঞেস করেছি বারবার, টেস্টে সে আগ্রহী কিনা। জানা মতে সে সবচেয়ে উপযুক্ত টেস্টে, তিন সংস্করণের মধ্যে। সে আমাকে প্রতিবার বলেছে খুব আগ্রহী টেস্ট খেলতে। আমরা বলেছিলাম কে কোন সংস্করণ খেলবে জানাও, সে লিখে দিয়েছে টেস্ট খেলবে যদি দলে নেয়া হয়।’

‘এতকিছুর পর তাকে যখন জিম্বাবুয়েতে পাঠানো হল, সে কিন্তু দেরিতে অন্তর্ভুক্ত ছিল। সে যখন ঘোষণাটা দিল, এটা একেবারে অপ্রত্যাশিত ছিল। তামিমের সঙ্গে এটা মেলাতে পারছি না। তামিমেরটা (টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাওয়া) আমাদের জানা ছিল। রিয়াদেরটা অপ্রত্যাশিত ছিল। এভাবে উচিত নয়। এভাবে আকস্মিক কোনো খেলোয়াড় ঘোষণা দিতে পারে না।’

অফফর্মের কারণে টেস্ট ফরম্যাট থেকে বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ। ১৬ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ হয়। সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে খেলেন ১৫০ রানের অপরাজিত ইনিংস। এমন ইনিংস খেলার পরদিনই টেস্ট থেকে অবসরের ঘোষণা দিতে চেয়েছিলেন টাইগার অলরাউন্ডার।

বিসিবির মধ্যস্থতায় শেষ পর্যন্ত আর ঘোষণা দেননি। যদিও ড্রেসিংরুমে সতীর্থদের অবসরের সিদ্ধান্তের কথা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। মাঠে নামার সময় তাই তাকে দেয়া হয় গার্ড অব অনারও।

Tags: টাইগার ক্রিকেটনাজমুল হাসানবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

তামিমকে পরের বিশ্বকাপে দেখতে চান নাজমুল হাসান

Next Post

নৌকা উন্নয়ন, শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক: এস এম কামাল

Next Post
নৌকা প্রতীক নিয়ে বক্তৃতা দিচ্ছেন এমপি, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

নৌকা উন্নয়ন, শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক: এস এম কামাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT