চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নজরুল শুধু মুসলমানের কবি এই দাবী বন্ধ হোক

জেবুন্নেসা চপলা by জেবুন্নেসা চপলা
2:19 অপরাহ্ন 28, আগস্ট 2021
in মতামত
A A
নজরুল ইসলাম একজন প্রখ্যাত কবি ও সাহিত্যিক, বাংলাদেশের জাতীয় কবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালির প্রাণের কবি, অস্থি মজ্জায় মিশে যাওয়া কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণদিনে কবির প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা জানাবার জন্য কলম না ধরে পারা গেল না। বাঙালির জাতীয় জীবনে নজরুলের সবচেয়ে বড় অবদান হলো- তিনি অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত এক জাতিকে গড়তে চেয়েছিলেন এবং সেই লক্ষ্যে অক্লান্ত কাজ করে গেছেনI তিনি সকল প্রকার সামাজিক বৈষম্য, বিভেদ, অন্যায়, অত্যাচার, ধর্মান্ধতা, নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে ছিলেন চিরবিদ্রোহী।

তিনি মানবতার জয়গান গেয়েছেন তার প্রতিটি রচনায় (গান, কবিতা, গল্প, ছোট গল্প, উপন্যাসে, নাটকে), তিনি বলে গেছেন সবার উপরে মানুষ/ মানবতা এবং নারী I “পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”- নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাকে আমরা একজন নারীবাদী কবি হিসেবেও পেয়েছি I তিনি কখনো আল্লাহ, ভগবান বা যীশুর জয়গান করেছেন বলে আমাদের জানা নেই। তার লিখা “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান” গানটি গাইতে গেলে আজও চোখে জল আসেI আজকের পৃথিবীতে হিন্দু-মুসলমানের সম্পর্কের আরও অবনতি ঘটেছে যেন I

অসাম্প্রদায়িক চেতনার নজরুল একদিকে লিখেছেন ইসলামী গজল, অপরদিকে লিখেছেন শ্যামা সংগীত। তিনি এক অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত দেশ ও সমাজ গড়ার মানসে সাহিত্য ও সংগীতের বিভিন্ন শাখায় প্রতিনিয়ত লেখালেখি করে গেছেন এবং তিনি হিন্দু সম্প্রদায়ের এক বিদূষী নারীকেও বিয়ে করেছিলেন। তার ব্যক্তিগত যাপিত জীবন, দর্শন, লেখনি আমাদের জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করেছে এবং এখনও করছে।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস ছিল। তার যুগান্তকারী সৃষ্টি কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। যে জাতির জীবনে একজন লালন, নজরুল এবং রবীন্দ্রনাথ থাকে সেই জাতি কেমন করে ধর্মান্ধতায় আচ্ছন্ন হয় সেটা আমি কিছুতেই বুঝি নাI নজরুল যদি আজ বেঁচে থাকতেন, তাহলে আজকের বিশ্বের পথভ্রষ্ট, অন্ধকারাচ্ছন্ন, কূপমণ্ডূক ধর্মান্ধ জাতির দেখা পেলে নজরুল যে আরও কত কি লিখতে পারতেন সেটা ভাবলেই শিহরিত হই I কিন্তু আমরা এটাও জানি ওই বাংলায় আর কোনো নজরুল জন্মাবে না I

কারণ নজরুল পুনরায় জন্ম নিয়ে বর্তমান সময়ের আধুনিক মনুষ্য সৃষ্ট দূর্যোগ যার নাম তালিবান, আইসিস, বোকোহারাম, আরও নাম না জানা অসংখ ইসলামিক জঙ্গি গোষ্ঠী, হিন্দু/বৌদ্ধ, খ্রিস্টান মৌলবাদী গোষ্ঠী এবং তাদের সমর্থকদের চেহারা দেখে লজ্জা পেতে চান না এবং তাদের হাতে অভিনব পদ্ধতিতে নাজেহালও হতে চান না, যা তার জন্মের সময়েও ঘটেনি I

খুব দুঃখ হয় তিনি আমাদের এত সুন্দর একটা সাম্যর পথের ঠিকানা দিয়ে গেছেন কিন্তু আমরা জাতি হিসেবে দিকভ্রান্ত, যখন মানুষ মঙ্গল গ্রহে বসবাসের কথা ভাবছে ! তাকে আমরা অনেকেই মুসলমানের কবি বলে দাবী করি আজ I আর মসজিদের পাশে তাকে চির নিদ্রায় রেখেছি !

দ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও শোষিত-বঞ্চিত মানুষের জন্য মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। তিনি লিখে গেছেন “গাহি সাম্যের গান/যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান/যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্লিম-ক্রীশ্চান।” “মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহীয়ান” উচ্চারণকারী কাজী নজরুল ইসলাম আজীবন অন্তরে ধারণ করেছেন “এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কা’বা নাই।” অথচ আজকের বিশ্বের বিশেষ করে মুসলমানেরা/ বিভিন্ন ধর্মের ধার্মিকেরা এগুলো কী করছে? কী শিক্ষা নিলো নজরুলের কাছ থেকে? “আল্লাহর/ রাসূলের চেয়ে বড় কিছু নেই, মানুষ সেখানে নেই” / “মসজিদ-মন্দির এর চেয়ে বড় কিছু নাই,মানুষতো (বিশেষ করে নারী!!) ধর্তব্যে নাই” I এই মূর্খ, মূক, বধির মানুষগুলোকে কে বাঁচাবে? নজরুলকে পড়ে এটাই শিখেছি যে পৃথিবীর ধর্মীয় গ্রন্থগুলোকে পড়তে হবে বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল আর গণিতের মতোই আর একটি বিষয় হিসেবে! তাহলে যদি একটু সাম্প্রদায়িক মানসিকতার অবসান ঘটে! ধর্মের ধুম্রজাল থেকে বের না হলে আমাদের ইতিহাসের এবং বর্তমানের ধর্মীয় কলোনাইজেরদের আমরা চিনতে পারবো না I

জাতীয় কবি হিসেবে যাকে আমরা কাগজে-কলমে স্বীকৃতি দিলাম শুধুI তার অবিস্মরণীয় কিছু রচনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো করে দিনে পাঁচবার না হলেও একবার করে ফরজ ভেবে সকলের পড়া উচিৎ। তাহলে অন্তত তিনি যে জাতির জাতীয় কবি সেই অন্ধকারাচ্ছন্ন জাতি একটু আলোর দেখা পেতI কবির জন্মদিন, মৃত্যু দিবস আমরা প্রতি বছর ঘটা করে পালন করি।

কিন্তু তার রচিত কিছু গান আর কবিতা মুখস্থ আওড়ালেই তাকে যথেষ্ট মর্যাদা দেওয়া হয় না। ‘সাম্যের কবি’, ‘প্রেমের কবি ‘ নামে তাকে যদি ডাকি আমরা, তবে আর কবে তার সাম্যের ডাকে সাড়া দেব? মানুষকে ভালোবাসবো ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে? আর কবে সাম্যের চর্চা করবো প্রতিদিনের জীবন ব্যবস্থায়? আর কবে তাকে আমরা ধারণ করতে পারবো মননে, চেতনায় এবং প্রাত্যহিক জীবনে? সেই দিন কি কোনো দিনও আসবে এই পৃথিবীতে? আহারে ধর্ম, আহারে নজরুল, আফসোসI

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Tags: কাজী নজরুল ইসলাম
Previous Post

শুটিংস্পট থেকে টম ক্রুজের কোটি টাকার গাড়ি চুরি

Next Post

পারিশ্রমিক ছাড়াই অভিনয় করলেন জয় চৌধুরী

Next Post
চিকিৎসক জয় চৌধুরী ক্লিনিকে রোগীর সাথে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিশ্রমিক ছাড়াই অভিনয় করলেন জয় চৌধুরী

বৈশিষ্ট্যপূর্ণ চরিত্রে ফাহাদ ফাসিল, নাটক বা সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুষ্প’তে বহুরূপি ফাহাদ ফাসিল যেমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT