চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পুষ্প’তে বহুরূপি ফাহাদ ফাসিল যেমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 28, আগস্ট 2021
in বিনোদন
A A
বৈশিষ্ট্যপূর্ণ চরিত্রে ফাহাদ ফাসিল, নাটক বা সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সিনেমায় এই মুহূর্তে সবচেয়ে বৈচিত্রময় চরিত্রে অভিনয় করে যিনি দর্শকের মধ্যে সাড়া ফেলে দিয়েছেন, তিনি মালায়ালাম ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা ফাহাদ ফাসিল! তার জনপ্রিয়তা ভারতের গণ্ডি ছাড়িয়েছে বহু আগেই!

নতুন ছবি মানেই ভিন্ন ভিন্ন লুকে নিজের দক্ষতার পরিচয় দিয়ে আসছেন সিনেমায়। শুধু লুক নয়, অভিনয়ের বৈচিত্রতা তাকে এনে দিয়েছে স্বকীয়তা। সেই ধারাবাহিকতায়-ই বজায় থাকছে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্প’তেও!

গত এপ্রিলে প্রকাশ্যে এসেছিল তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্প’র টিজার। যেখানে প্রথমবারের মত প্রকাশ্যে আসে তার ফার্স্ট লুক। তবে সেসময় টিজারে আল্লু অর্জুন সহ ছবিটির অন্য সব তারকাদের ঝলক দেখানো হলেও দেখা যায়নি ছবিটির খলনায়ক ফাহাদ ফাসিলকে।

অবশেষে শনিবার (২৮ আগস্ট) ছবিটির নির্মাতা সুকুমার প্রকাশ্যে আনলেন মালায়ালাম এই সুপারস্টারের ফার্স্ট লুক। বরাবরের মতো ‘পুষ্প’তেও ভিন্ন লুকে দেখা গেছে তাকে। যেরূপে আগে কখনো দেখা যায়নি।

চোখ লাল, টাক মাথা- দেখলে মনে হবে না যে ক’দিন আগেই তিনি ‘মালিক’ এর মতো তুমুল জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন!

২০২০ সালের আগস্টে ‘পুষ্প’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন আল্লু অর্জুন। কথা ছিল এবছরের ১৩ আগস্ট মুক্তি পাবে ছবিটি। কিন্তু শেষমেশ তা পিছিয়ে আগামী ২৫ ডিসেম্বর নির্ধারিত হয়েছে। এদিকে এর আগেই জানা গিয়েছিল, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বহুল আলোচিত ছবি ‘বাহুবলী’র মতই দুটি অংশে মুক্তি পাবে ‘পুষ্প’ ছবিটি। যার প্রথম অংশের নাম ‘পুষ্প: দ্য রাইজ’।

‘পুষ্প’তে একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় দেখা যাবে আল্লু অর্জুনকে। এছাড়া আরো অভিনয় করছেন রাশমিকা মান্দানা। নবীন ইয়ারনেনি ও রবি শংকর প্রযোজিত এই ছবিটি ভিন্ন ভিন্ন পাঁচটি ভাষায় মুক্তি পাবে। যার মধ্যে রয়েছে তেলেগু, তামিল, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষা।

Tags: আল্লু অর্জুনপুষ্পফাহাদ ফাসিলমালায়ালামরাশমিকা মান্দানালুকসিনেমা
Previous Post

পারিশ্রমিক ছাড়াই অভিনয় করলেন জয় চৌধুরী

Next Post

বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করেই দেশ উন্নত হবে: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করেই দেশ উন্নত হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিম্নাঞ্চল প্লাবিত, যমুনা নদীর পানি বৃদ্ধি, জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT