চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারীকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 28, আগস্ট 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী ও সেনারা অবস্থান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানো আইএস (খোরাসান) এর ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে কাবুলে হামলার পরিকল্পনাকারীর মৃত্যু হয়েছে এবং জঙ্গি গোষ্ঠীর বড় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেছেন, ‘আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। প্রাথমিক ইঙ্গিত হচ্ছে আমরা টার্গেটকে হত্যা করেছি।’

মার্কিন সেনারা ওই অভিযান পরিচালনা করেন। নিখুঁত টার্গেটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের গোপন ঘাঁটি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। বিস্ফোরণের পর গুলিও চালায় হামলাকারীরা। এতে এখন পর্যন্ত ১৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ মার্কিন সেনাও রয়েছেন। হামলার কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করে আইএস।

হামলার বিষয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জো বাইডেন। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা ক্ষমা করব না। আমরা ভুলে যাব না। আমরা ওদের খুঁজে বের করব এবং হিসাব বুঝে নেব’।

Tags: যুক্তরাষ্ট্র
Previous Post

আবারও সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে

Next Post

জেদ্দা কনস্যুলেট’র উদ্যোগে প্রবাসী শ্রমিকদের চিকিৎসা সেবা

Next Post
প্রবাসী শ্রমিকদের জন্য জেদ্দা কনস্যুলেটের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা কনস্যুলেট’র উদ্যোগে প্রবাসী শ্রমিকদের চিকিৎসা সেবা

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT