চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দা কনস্যুলেট’র উদ্যোগে প্রবাসী শ্রমিকদের চিকিৎসা সেবা

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
10:46 পূর্বাহ্ন 28, আগস্ট 2021
in প্রবাস সংবাদ
A A
প্রবাসী শ্রমিকদের জন্য জেদ্দা কনস্যুলেটের উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর উদ্যোগে প্রবাসী শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। জেদ্দার সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিক কর্মরত আল সাফারি কোম্পানির শ্রমিকদের মাঝে বাংলাদেশ কনস্যুলেটের শ্রম শাখার উদ্যোগে এবং জেদ্দার চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস এসোসিয়েশন এর সহযোগিতায় চিকিৎসাসেবা প্রদান করা হয়।

বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের এবং কনস্যুলেটের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত টিম এ সময় সাধারণ প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবংবিনামূল্যে ওষুধ সামগ্রী প্রদান করা হয় এছাড়া শ্রমিকদেরকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস এর সংক্রমণ রোধে রাজকীয় সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক বিধি নিষেধ গুলো মেনে চলার জন্য প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে পরামর্শ দেয়া হয়। বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ সামগ্রী পেয়ে খুশি প্রবাসী শ্রমিকরা, তারা আশা করেন অদূর ভবিষ্যতেও জেদ্দা কনস্যুলেট এর পক্ষ থেকে এই ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হবে ।এতে করে প্রবাসীদের মাঝে কনস্যুলেট এবং বাংলাদেশ সরকারের আন্তরিকতা প্রকাশ পাচ্ছে বলে মনে করেন এসব শ্রমিকরা এছাড়া ।

এ সময় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কাউন্সিলর ( শ্রম) মোঃ আমিনুল ইসলাম, প্রথম সচিব (শ্রম)আরিফুজ্জামান, কনসাল সালাউদ্দিন আহমেদ সহ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বাংলাদেশি চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর এনাম খান সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য ডাক্তারগন, কনস্যুলেটের পক্ষ থেকে অদূর ভবিষ্যতে জেদ্দাস্থ বাংলাদেশ ডক্টর এসোসিয়েশনের সহযোগিতায় পর্যায়ক্রমে জেদ্দা সহ সৌদি আরবের পশ্চিমাঞ্চলের অন্যান্য শহরে শ্রমিক অধ্যুষিত কোম্পানিতে পরিদর্শন করে সাধারণ শ্রমিকদের এই চিকিৎসাসেবা প্রদান করার বিষয়ে কনস্যুলেট সবসময় সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন কাউন্সিলর মোঃ আমিনুল ইসলাম।

তিনি সাধারণ শ্রমিকদের খাদ্যাভাস পরিবর্তন নিয়মিত শরীরচর্চা, চিকিৎসা পরামর্শ, খেলাধুলা, চিত্র বিনোদন সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।

Tags: জেদ্দা কনস্যুলেটপ্রবাসী শ্রমিক
Previous Post

কাবুল বিমানবন্দরে হামলার পরিকল্পনাকারীকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

Next Post

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

Next Post
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রধান প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ মেডিকেলে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

যমুনা নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনার পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT