চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন আছেন সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন চার অভিনেতা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:33 অপরাহ্ন 27, আগস্ট 2021
in বিনোদন
A A
বন্ধুরা হাসিমুখে গল্প করছে, প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আলোচিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’র চার অভিনেতাসহ মোট পাঁচজন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা কেমন, জানতে উদগ্রীব ভক্ত অনুরাগীরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর গুলশানে সড়ক দুর্ঘটনায় নাজিফা তুষি, শরিফুল রাজ, খায়রুল বাসার, জুনায়েদ বোগদাদি সহ নাফিস নামে রাজের এক বন্ধু মারাত্মক আহত হয়েছেন। দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সুস্থতা কামনায় লক্ষ্য করা গেছে অসংখ্য পোস্ট। এরমধ্যে সাধারণ ভক্ত অনুরাগী যেমন আছেন, তেমনি আছেন চলচ্চিত্র ও নাটকের মানুষেরা।

দুর্ঘটনার খবর জানাজানি হওয়ার পর থেকেই হাসপাতালে গিয়ে আহত অভিনেতাদের খোঁজ নিয়েছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান থেকে শুরু করে অমিতাভ রেজা, রেদওয়ান রনি, সাজু মুনতাসির সহ অনেকেই।

দুর্ঘটনার পর থেকেই আহত অভিনেতাদের পাশে ছিলেন ‘নেটওয়ার্কের বাইরে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। শুক্রবার সন্ধ্যার পর তিনি আহত অভিনেতাদের সর্বশেষ অবস্থার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন।

আরিয়ান বলেন, ‘জুনায়েদ আইসিইউতে আছে। কাল সার্জারি করবে। তবে আলহামদুলিল্লাহ, এখন শঙ্কামুক্ত। কথা বলতে পারছে। নাফিস (শরিফুল রাজের বন্ধু) আইসিইউতে আছে, সার্জারি লাগবে, তবে অবস্থা এখন উন্নতির দিকে। নাজিফা তুষির ঘাড়ের হাড় ডিসব্যালেন্স হয়ে গেছে। ডাক্তার তাকে পর্যবেক্ষণে রেখেছে। শরিফুল রাজের একটি হাতের জয়েন্ট ডিসব্যালেন্স হয়ে গেছে, ট্রিটমেন্ট চলছে। খায়রুল বাসারের বুকের পাজরের দুটি হাড় ভেঙ্গেছে, চিকিৎসা চলছে। সুস্থ আছে।’

সবার কাছে আহতদের জন্য দোয়া চেয়ে আরিয়ান বলেন, ‘প্রচণ্ড অস্থির আর মন খারাপ করা একটা সময়। আল্লাহ আমাদের ধৈর্য্য ধরে সবকিছু মোকাবিলা করার শক্তি দিক। আপনারা ওদের সবার জন্য দোয়া করবেন যেন ওরা সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসে।’

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শুক্রবার সকালে গুলশানের দায়িত্বরত পুলিশ অফিসার গণমাধ্যমকে জানান, ‘গত রাত আড়াইটা-তিনটার দিকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পিলারে ধাক্কা দেয়। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। পরে পাশে থাকা গার্ডরা গাড়ির ভেতর থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সবাই আহত হয়। ভাগ্যক্রমে বেঁচে যান।’

সম্প্রতি দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পায় মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’। এতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শরিফুল রাজ, খায়রুল বাসার, জুনায়েদ, ইয়াশ রোহান ও নাজিফা তুষিরা।

Tags: ইয়াশ রোহানওয়েব ফিল্মখায়রুল বাসারচরকিজুনায়েদনেটওয়ার্কের বাইরেমিজানুর রহমান আরিয়ানরেদওয়ান রনিলিড বিনোদনশরিফুল রাজ
Previous Post

জাপান থেকে আসছে আরও ছয় লাখ ৩৪ হাজার ভ্যাকসিন

Next Post

ঘরের ছেলে, ‘ঘর’ ম্যানইউতে ফিরলেন রোনালদো

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদো নতুন করে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের ছেলে, ‘ঘর’ ম্যানইউতে ফিরলেন রোনালদো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্কিং সম্মেলনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনের চতুর্থ নেটওয়ার্কিং সম্মেলন শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT