চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের ছেলে, ‘ঘর’ ম্যানইউতে ফিরলেন রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 অপরাহ্ন 27, আগস্ট 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের রোনালদো নতুন করে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জুভেন্টাস ছাড়তে চেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে পাওয়ার দৌড়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। আলোচনা অনেকদূর এগিয়েছিল বলেই খবর এসেছে। কিন্তু শেষ মুহূর্তে পাশার দান উল্টে গেছে। ঘরের ছেলের ‘ঘরে’ ফেরার খবর নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

‘ওয়েলকাম হোম, ক্রিস্টিয়ানো’, রোনালদোকে ওল্ড ট্রাফোর্ডে ফেরানোর খবর এভাবেই জানিয়েছে ম্যানইউ। শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি নিশ্চিত করেছে পর্তুগিজ মহাতারকার ইপিএলে ফেরার খবর।

রোনালদোর জন্য ম্যানইউতে ফেরা আক্ষরিক অর্থেই ঘরে ফেরার মতো। স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে পর্তুগালের ক্লাব লিসবন থেকে যখন ইংল্যান্ডে আনেন, তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এই যে কিংবদন্তি হয়ে ওঠার পরিশ্রমী পথ, সেটার শুরুটা হয়েছিল ম্যানইউ থেকেই।

পরে ইপিএলে আলো ছড়িয়ে রিয়াল মাদ্রিদে যেয়ে মহাতারকা বনে যান রোনালদো। ক্যারিয়ারে ৩০টি ট্রফি জিতেছেন। তার জেতা পাঁচ চ্যাম্পিয়ন্স লিগের প্রথমটি ম্যানইউর হয়েই। যেখানে ২৯২ ম্যাচে ১১৮ গোল রেখে গেছেন আগের যাত্রায়। রিয়াল থেকে দুই মৌসুম জুভেন্টাসে ঘুরে আবারও সেই রেড ডেভিলদের ডেরায় সিআর সেভেন।

জুভেন্টাসের সঙ্গে রোনালদোর চুক্তির বিষয়ে সব সমঝোতাই হয়ে গেছে ম্যানইউর। এখন শুধু রোনালদোর ব্যক্তিগত কিছু চুক্তি-শর্তে মিলেমিশে যাওয়া, ভিসা হওয়া, এরপর সোজা স্বাস্থ্যপরীক্ষার জন্য এসে দ্রুতই লাল জার্সি গায়ে জড়ানো ছবি প্রকাশের অপেক্ষা। যেটা করেছেন প্রথম দফায়, ২০০৩ থেকে ২০০৯ সাল সময়ে।

Tags: ম্যানইউরোনালদোলিড স্পোর্টস
Previous Post

কেমন আছেন সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন চার অভিনেতা?

Next Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনের চতুর্থ নেটওয়ার্কিং সম্মেলন শুরু

Next Post
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্কিং সম্মেলনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনের চতুর্থ নেটওয়ার্কিং সম্মেলন শুরু

4th Networking Conference on News Media in Bangladesh under Covid-19 banner. Channel i News - চ্যানেল আই নিউজ

4th Networking Conference On 'News Media in Bangladesh under Covid-19' begins

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT