চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নন-কটন খাতে স্পেনের বিনিয়োগ চায় বিজিএমইএ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 পূর্বাহ্ন 25, আগস্ট 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বিজিএমইএ প্রতিনিধিরা স্পেনের বিনিয়োগের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে নন-কটন ও টেকনিক্যাল টেক্সটাইল খাতে স্পেনকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস বিজিএমইএ ভবনে সংগঠনটির নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সে সময় এমন আহ্বান জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিম।

বুধবার বিজিএমইএ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূতের সঙ্গে পোশাকশিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক ও পরিবেশগত টেকসই উনয়নের ক্ষেত্রে অর্জিত অগ্রগতিসহ পোশাক শিল্পসংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়।

আলোচনায় পোশাক শিল্পের ভবিষ্যত সম্ভাবনা এবং আপগ্রেডেশন বিশেষ করে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং পণ্যের বৈচিত্র্যকরণ (বিশেষ করে নন-কটন) এর মতো বিষয়গুলোও উঠে আসে।

বিজিএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের জন্য গৌরবের বিষয় হলো পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক সবুজ কারখানার অবস্থান এ দেশে। বর্তমানে অনেক পোশাক কারখানা ইউএস গ্রীন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিড সনদপত্র পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

তিনি স্পেনের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য এ সময়ের সবচেয়ে অগ্রাধিকামূলক ইস্যুগুলো বিশেষ করে উচ্চমূল্যের কৃত্রিম তন্তুজাত পোশাক রপ্তানি, নতুন পণ্য উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার উদ্ভাবন এবং কারখানার ক্যাপাসিটির সর্বোচ্চ ব্যবহারেরর ওপর গুরুত্বারোপের বিষয়টি অবহিত করেন।

এ সময় নন-কটন এবং টেকনিক্যাল টেক্সটাইল পোশাকখাতে স্পেনের বিনিয়োগ যেন এ দেশে আসে, সে বিষয়ে স্পেনের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন বিজিএমইএ সভাপতি।

বাংলাদেশ যেন সাবলীলভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করতে সক্ষম হয়, সেজন্য তিনি স্পেন সরকারকে ট্রানজিশন পিরিয়ড সম্প্রসারণেরও অনুরোধ জানান।

এসময় স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের পোশাকশিল্পের অগ্রগতির প্রশংসা করেন।

Tags: তৈরি পোশাকবিজিএমইএবিনিয়োগস্পেন
Previous Post

করোনা মহামারীর শেষ পর্যায়ে ভারত?

Next Post

বলিউড খানদের প্রসঙ্গে প্রশ্ন করায় বিরক্ত হয়ে যা বলেছিলেন ঐশ্বরিয়া

Next Post
ঐশ্বরিয়া ও শাহরুখ খান ও অমিতাভ বচ্চন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড খানদের প্রসঙ্গে প্রশ্ন করায় বিরক্ত হয়ে যা বলেছিলেন ঐশ্বরিয়া

অভিযুক্ত ওসি প্রদীপের সঙ্গে পুলিশ সদস্যরা আদালত প্রাঙ্গণে. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপ, ৩ পুলিশ প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT