চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তায় ব্র্যাকের কৌশলগত অংশীদারত্বে যোগ দিল কানাডা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 12, আগস্ট 2021
in বাংলাদেশ
A A
বাংলাদেশ ও কানাডার প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষত প্রত্যন্ত এলাকাবাসীর সেবা বাড়াতে কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোলড আগামী পাঁচ বছরে ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলার প্রদান করার ঘোষণা দিয়েছেন।

প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারী এবং কন্যা শিশুদের সহায়তায় কানাডা প্রতিজ্ঞাবদ্ধ। এই অংশীদারত্ব কানাডা সরকারের নারীবাদী আন্তর্জাতিক সহায়তা নীতি এবং ব্র্যাকের নারীকেন্দ্রিক উন্নয়ন পদ্ধতির ঘনিষ্ঠ সমন্বয়ে গঠিত হয়েছে, যা নারী ও কিশোরীদের ক্ষমতায়নকে অগ্রাধিকার দেয়। এই অনুদানের মাধ্যমে কানাডা একটি দীর্ঘমেয়াদী ত্রিপক্ষীয় অংশীদারত্বে ব্র্যাক এবং অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে যোগ দিল।

স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (এসপিএ)-তে কানাডার অনুদানের মাধ্যমে, ব্র্যাক তার বহুমুখী সমন্বিত স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইনি পরিষেবা, দক্ষতা উন্নয়ন এবং জীবিকা পরিষেবাকে দুর্গম অঞ্চলে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মাঝে বিস্তৃত করতে সক্ষম হবে। এই সহায়তা মানবাধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার, পরিবার পরিকল্পনা, পুষ্টি, নারী ও শিশুদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতার অবসানে ব্র্যাকের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। এই সহায়তার একটি নির্দিষ্ট অংশ থাকছে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধার এবং কোভিড -১৯ প্রতিরোধ কার্যক্রমের জন্য।

কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী কারিনা গোলড তার ভার্চুয়াল বাংলাদেশ সফরের সময় এই ঘোষণা দেন। তিনি ব্র্যাকের নগর উন্নয়ন কর্মসূচী দেখতে ঢাকার ভাষানটেক বস্তিতে একটি ভার্চুয়াল ভিজিটে অংশ নেন। এই প্রকল্পটিতেও এই অংশীদারত্বের মাধ্যমে নিয়মিত সহায়তা প্রদান করা হবে। তিনি দক্ষতা প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী, শীঘ্রই মা হতে যাচ্ছেন এমন নারীদের সহায়তা দেওয়া স্বাস্থ্যসেবা কর্মীদের সঙ্গে আলাপ করেন এবং ব্র্যাকের নেতৃত্বাধীন কোভিড -১৯ প্রতিরোধ কার্যক্রমও পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ। তারা দুজনই করোনাকালে সেবা চালিয়ে যাওয়ার জন্য জন্য সম্মুখসারীর সাহসী কর্মীদের ধন্যবাদ জানিয়ে উৎসাহিত করেন।

কারিনা গোলড বলেন, করোনাভাইরাসের ফলে বিশ্বে সবচেয়ে সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপর যে অসামঞ্জস্যপূর্ণ প্রভাব পড়েছে, সে বিষয়ে আমাদের স্থানীয় এবং অভিজ্ঞ অংশীদাররা সম্পূর্ণভাবে অবগত। দুর্গম অঞ্চলের জনগোষ্ঠী, বিশেষত প্রান্তিক নারী এবং কন্যা শিশুদের সহায়তায় আমাদেরকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের মহামারির প্রভাব মোকাবেলায় এবং যত দ্রুত সম্ভব সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তা এবং পুনরুদ্ধারে কানাডা প্রতিজ্ঞাবদ্ধ।

আসিফ সালেহ বলেন, আমাদের কৌশলগত অংশীদার হিসেবে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডাকে আনন্দচিত্তে স্বাগত জানাচ্ছি। কোভিড-১৯ মহামারি যখন বাংলাদেশে আরও অসমতা বাড়িয়েছে-এমনই সংকটকালে এই জরুরি অংশীদারত্ব শুরু হলো। এই মহামারি মোকাবেলা এবং বাংলাদেশের আর্থ-সামাজিক প্রবৃদ্ধির গতি ধরে রাখতে দীর্ঘমেয়াদী সহযোগিতা ও সম্পদের প্রয়োজন। তাদের অংশীদারত্ব আমাদের প্রবৃদ্ধির গতি ধরে রাখতে এবং মহামারি মোকাবেলা প্রক্রিয়ায় আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে সহায়তা করবে।

Tags: কানাডাব্র্যাক
Previous Post

বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই কৃষিতে অসামান্য অর্জন এসেছে বাংলাদেশে

Next Post

গণটিকা কর্মসূচির শেষ দিনেও মানুষের ভিড়

Next Post
গণটিকা কর্মসূচির শেষ দিনেও মানুষের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণটিকা কর্মসূচির শেষ দিনেও মানুষের ভিড়

নেইমার, এমবাপে ও মারকুইনোস ফুটবল খেলছেন, প্যারিস সেন্ট জার্মেই দলের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-নেইমার-রামোসদের পরের ম্যাচ কবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT