চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই কৃষিতে অসামান্য অর্জন এসেছে বাংলাদেশে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 12, আগস্ট 2021
in - সেমি লিড, কৃষি
A A
বাংলাদেশের কৃষি উন্নয়নে বঙ্গবন্ধুর দেখানো পথের গুরুত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ


বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই কৃষিতে অসামান্য অর্জন এসেছে বাংলাদেশের। এখন সময় এসেছে সেই অর্জনকে পুঁজি করে রপ্তানি খাতকে তৈরী পোশাক নির্ভরতা থেকে বের করে আনা। আর কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নীতি-সহায়তার সঠিক বাস্তবায়নের ওপর জোর দিতে হবে।

এফবিসিসিআই’র আয়োজনে এক আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন।

স্বাধীনতার ৫ দশকে গর্ব করার মতো যা কিছু অর্জন তার সবখানেই কৃষি, কৃষক এবং কৃষকের সন্তানদের শতভাগ অবদান। সহায়ক শক্তি হিসেবে সরকারের নীতি-সহায়তা সাহস যুগিয়েছে কৃষককে। মাটি এবং মানুষের নেতা হয়ে ওঠার বহু আগেই কৃষকের জন্য অন্যরকম দরদ দেখিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর ৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে দায়িত্ব নিয়ে কৃষক বাঁচাতে একের পর এক সিদ্ধান্ত দিয়েছেন বঙ্গবন্ধু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর
ডক্টর আতিউর রহমান।
বঙ্গবন্ধুর কৃষি ভাবনা: আগামীর চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় কৃষির অমিত সম্ভাবনা এবং বাঁধাগুলো তুলে ধরেন আলোচকরা। আলোচনায় অংশ নেন প্রান গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
কৃষি, কৃষক তথা তৃণমূলের উন্নয়ন শেখ হাসিনার অগ্রাধিকার এবং এটা চলবে বলে আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক।
আরও বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম।
আলোচনায় এফবিসিসিআই সভাপতি বলেন, প্রন্তিক কৃষক, কৃষি উদ্যোক্তা এবং সরবরাহকারীর জন্য ব্যাংক ঋণ প্রাপ্তি সহজ করতে শিগগিরই ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠক করবেন তারা।

Tags: বঙ্গবন্ধুবঙ্গবন্ধুর
Previous Post

বিটিএস-এর ভক্ত আলিয়া

Next Post

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তায় ব্র্যাকের কৌশলগত অংশীদারত্বে যোগ দিল কানাডা

Next Post
বাংলাদেশ ও কানাডার প্রতিনিধিদের ভার্চুয়াল বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহায়তায় ব্র্যাকের কৌশলগত অংশীদারত্বে যোগ দিল কানাডা

গণটিকা কর্মসূচির শেষ দিনেও মানুষের ভিড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণটিকা কর্মসূচির শেষ দিনেও মানুষের ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT