চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘটনা সত্য’ টেলিফিল্মের আপত্তিকর অংশটি চ্যানেল আই প্রচার করেনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 11, আগস্ট 2021
in - সেমি লিড, বাংলাদেশ, বিনোদন
A A
channel i logo HD

channel i logo HD

চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউবে প্রচারিত ‘ঘটনা সত্য’ টেলিফিল্মের আপত্তিকর অংশটি চ্যানেল আই প্রচার করেনি। যে ইউটিউব চ্যানেলে ওই আপত্তিকর অংশটি ছিল সেই ইউটিউব চ্যানেলটিও চ্যানেল আইয়ের নয়।

চ্যানেল আই’র অনুষ্ঠান প্রধান আমীরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, চ্যানেল আই কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, ‘ঘটনা সত্য’ টেলিফিল্ম নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভুল তথ্য প্রচার হওয়ার কারণে জনমনে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে বলা হয়:
 সিএমভি নামক একটি প্রযোজনা প্রতিষ্ঠান নির্মিত টেলিফিল্মটির শুধুমাত্র টেলিভিশন প্রচারস্বত্ব কিনেছিল চ্যানেল আই এবং সে অনুযায়ী তা ২৩ জুলাই, ২০২১ দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হয়।

 সিএমভি’র ইউটিউবে প্রচারিত টেলিফিল্মটির শেষদিকে ধারাভাষ্যে যে আপত্তিকর অংশ আছে সেই আপত্তিকর অংশ চ্যানেল আই প্রচার করেনি। যেসব প্রতিষ্ঠান সার্বক্ষণিক বিভিন্ন টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান ও সংবাদ রেকর্ড করে তাদের যে কারো কাছ থেকে ওইদিন প্রচারিত টেলিফিল্মটির রেকর্ড সংগ্রহ করলে এর প্রমাণ পাওয়া যাবে।

 চ্যানেল আই যেহেতু শুধুমাত্র টেলিফিল্মটির টেলিভিশন প্রচারসত্ব কিনেছিল তাই চ্যানেল আই’র কোন ইউটিউব চ্যানেলেও টেলিফিল্মটি প্রচার হয়নি।

 প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি তাদের ইউটিউব চ্যানেলে টেলিফিল্মটি প্রচার করেছিল। সেখানে থাকা আপত্তিকর কোন বক্তব্যের দায় কোনভাবেই চ্যানেল আইয়ের নয়।

 চ্যানেল আই সবসময়ই বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও প্রতিবন্ধী এবং তাদের মা-বাবা ও স্বজনদের প্রতি শ্রদ্ধাশীল। বিশেষ দিবস ছাড়াও চ্যানেল আই সবসময়ই তাদের প্রতি যত্নশীল থেকে অনুষ্ঠান নির্মাণ ও সংবাদ প্রচার করে থাকে।

বিবৃতিতে আমীরুল ইসলাম বলেন: আমরা আশা করি, আমাদের এ বক্তব্যের পর ‘ঘটনা সত্য’ টেলিফিল্মটিকে কেন্দ্র করে চ্যানেল আইকে জড়িয়ে কারো কোন ভুল বোঝাবুঝি থাকলে তার অবসান হবে।

‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে প্রচারিত একটি বক্তব্য প্রসঙ্গে
গত ১১ জুলাই সরাসরি সম্প্রচারিত ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নিয়ে ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছিলেন: ‘আমার নিজের ছেলেটারে প্রতিবন্ধী বানাইয়া রাইখা আমি এখন আর্জেন্টিনা ছেলে এবং ব্রাজিলের ছেলে নিয়া লাফাচ্ছি।… লাফানো ঠিক আছে। আমরা অনেক ছোটবেলা থেকে ম্যারাডোনার ভক্ত, কিন্তু নিজের ছেলেটারে এভাবে প্রতিবন্ধী বানাব?’

চ্যানেল আই’র বিবৃতিতে বলা হয়, লাইভ অনুষ্ঠানে সম্প্রচারিত কোন অতিথির বক্তব্য তার নিজস্ব, কোনভাবেই চ্যানেল আইয়ের নয়। তারপরও ব্যারিস্টার সুমনের ওই বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে চ্যানেল আই দুঃখিত এবং গভীরভাবে সমব্যথী।

Previous Post

আরও ৬ কোটি ডোজ সিনোফার্মের ভ্যাকসিন কেনার অনুমোদন

Next Post

পদ্মা সেতুতে ফেরির ধাক্কা নাশকতা কিনা খতিয়ে দেখা হবে: কাদের

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ, সাদা শার্ট ও টাই পরা, চশমা পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে ফেরির ধাক্কা নাশকতা কিনা খতিয়ে দেখা হবে: কাদের

নতুন প্যারিস সেন্ট জার্মেই দলের সদস্য হিসেবে মেসি, নেইমার ও এমবাপে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার-এমবাপেকে সঙ্গী করে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT