চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমার-এমবাপেকে সঙ্গী করে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 11, আগস্ট 2021
in ফুটবল, স্পোর্টস
A A
নতুন প্যারিস সেন্ট জার্মেই দলের সদস্য হিসেবে মেসি, নেইমার ও এমবাপে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আক্রমণে এমবাপে-নেইমারের সঙ্গে খেলতে পারাটা হবে অসাধারণ, আমি এখানে শুরুর জন্য সত্যিই মুখিয়ে আছি।’ পিএসজির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বন্ধু নেইমার ও নতুন সতীর্থ কাইলিয়ান এমবাপেকে নিয়ে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন লিওনেল মেসি।

নেইমার ‘এমএসএন’খ্যাত ভয়ঙ্কর জুটির সঙ্গী হয়ে বার্সায় মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে খেলেছেন। পিএসজিতে সেটি হতে চলেছে ‘এমএনএম’ জুটি। যেখানে সুয়ারেজের জায়গাটা হবে ফরাসিদের বিশ্বকাপজয়ী তারকা এমবাপের।

মেসি আনুষ্ঠানিকভাবে ফরাসি লিগ ওয়ান জায়ান্ট পিএসজির হয়ে গেছেন মঙ্গলবারই। বুধবার তাকে ক্লাব মাঠে আনা হয়ে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে। হাতে তুলে দেয়া হয় ৩০ নম্বর জার্সি, এটি পরেই ফ্রান্সে খেলবেন ‘এলএম ৩০’!

পিএসজিতে আসার পেছনে মেসিকে অনুপ্রাণিত করেছেন বন্ধু নেইমারও। সেটিও খোলাসা করেছেন আর্জেন্টাইন মহাতারকা, ‘নেইমার আমার এখানে আসার পেছনে ভূমিকা রেখেছে।’

‘পিএসজি এবং আমার উভয়েরই লক্ষ্য একই। আমরা একসঙ্গে, নেইমার, ডি মারিয়া, পারেদেস, একসঙ্গে আমরা সেটি অর্জন করতে পারার ব্যাপারে আশাবাদী। এখানে আমার অনেক বন্ধু আছে।’

নেইমার-এমবাপে-ডি মারিয়া-ভেরাত্তিদের নিয়ে ছোঁয়ার সেই লক্ষ্যটা কী তাও স্পষ্ট করেছেন ৩৪ বছরের মেসি, ‘আমার লক্ষ্য ও স্বপ্ন আবারও চ্যাম্পিয়ন্স লিগ জেতা। আমার ধারণা সেটি করে দেখানোর মতো দলই এখানে আছে।’

সব গোছগাছ তো হয়ে গেল। এখন একটাই প্রশ্ন, কবে মাঠে নামছেন মেসি? উত্তর, ‘আমি মাসখানেক ধরে খেলার বাইরে, আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা খেলার পর থেকেই মাঠে নেই। গতকাল কোচিংস্টাফের সদস্যদের সঙ্গে কথা বলেছি, আমার ধারণা যতদ্রুত সম্ভব মাঠে ফিরতে পারব। তবে আমার কাছে সেটি নিয়ে কোনো নির্দিষ্ট তারিখ আপাতত নেই।’

সংবাদ সম্মেলনে মার্কো ভেরাত্তিকে আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন মেসি, ‘নিজ পজিশনে ভেরাত্তি বিশ্বের সেরাদের একজন। সে বার্সেলোনায় আসতে চাচ্ছিল, কিন্তু এখন আমিই এখানে। সে অসাধারণ একজন খেলোয়াড়।’

পিএসজির মালিক-সভাপতি নাসের আল খেলাইফি যেমন মেসি ও তার পরিবারকে ফ্রান্সে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন, তেমনি মেসিও পিএসজি কর্তৃপক্ষ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সংবাদ সম্মেলন শেষে সভাপতি খেলাইফির সঙ্গে পুরো মাঠ ঘুরে দেখেন মেসি। স্টেডিয়ামের বাইরে অপেক্ষারত সমর্থকদের সামনে হাজির হন।

লিওনেল মেসি এখন কাগজে-কলমেই পিএসজির খেলোয়াড়। ৩৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন প্রতিবছরে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ফরাসি লিগ ওয়ানের জায়ান্টরা তার সঙ্গে দুবছরের চুক্তি সেরেছে। দুপক্ষ চাইলে সেটি আরও একবছর বাড়ানো সম্ভব।

‘আমি রোমাঞ্চিত, প্যারিস সেইন্ট জার্মেইনে নতুন অধ্যায় শুরু করতে পেরে। এই ক্লাবের সব উচ্চাশা-পরিকল্পনাই আমার ফুটবলীয় আকাঙ্ক্ষার সাথে খাপ খেয়ে যায়।’ চুক্তির পর নতুন অভিযাত্রা নিয়ে এভাবেই বলেছেন মেসি।ফুটবলার লিওনেল মেসি প্যারিসে পৌঁছেছেন, হাসিমুখে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি জানি কী দুর্দান্ত প্রতিভাবান এক স্কোয়াড ও কোচিংস্টাফ এই ক্লাবে আছে। তাদের পাশে থেকে ক্লাব ও সমর্থকদের জন্য অসাধারণ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। এবং, পার্ক ডে প্রিন্সেসে নামতে ব্যাকুল হয়ে আছি।’ যোগ করেন ৩৪ বছর বয়সী মহাতারকা।

পিএসজির মালিক-সভাপতি নাসের আল-খেলাইফি বলেছেন, আমি অভিভূত যে লিওনেল মেসি প্যারিস সেইন্ট জার্মেইনকে বেছে নিয়েছেন। আমরা গর্বিত তাকে ও তার পরিবারকে প্যারিসে স্বাগতম জানাতে পেরে।

Tags: এমবাপেনেইমারপিএসজিমেসিলিড স্পোর্টস
Previous Post

পদ্মা সেতুতে ফেরির ধাক্কা নাশকতা কিনা খতিয়ে দেখা হবে: কাদের

Next Post

আজও করোনায় ২৩৭ জনের মৃত্যু

Next Post
Bangladeshi voters casting their ballots in an election at a polling station. Channel i News - চ্যানেল আই নিউজ

আজও করোনায় ২৩৭ জনের মৃত্যু

কেজিএফ-২ সিনেমার পোস্টার, প্রধান চরিত্রের মুখের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ওটিটি নাকি প্রেক্ষাগৃহ’, কোথায় মুক্তি পাচ্ছে কেজিএফ-২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT