চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্সিজেন সিলিন্ডার নিয়ে টানাহেঁচড়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 29, জুলাই 2021
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ, বাংলাদেশ
A A
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার ও যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম:  চাঁদপুরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে রোগীর স্বজনদের মধ্যে টানাহেঁচড়া চলছে। জরুরী করোনাক্রান্ত রোগী ভর্তি হলেই চাঁদপুর সদর হাসপাতালে অক্সিজেনের জন্য হাহাকার বেড়ে যাচ্ছে। চিকিৎসকসহ রোগীর স্বজনদের মাঝে হতাশা বিরাজ করছে।

অথচ এটি চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীদের সবচেয়ে বড় ভরসার জায়গা। অস্বাভাবিক হারে রোগী বেড়ে যাওয়ায় জেলার প্রধান এই চিকিৎসা কেন্দ্রে অক্সিজেন সংকট এখন চরমে।

চাহিদার অর্ধেক অক্সিজেনও সরবরাহ পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এ অবস্থায় রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি হাসপাতালের চিকিৎসক-নার্সরা পর্যন্ত অসহায় হয়ে পড়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন সমস্যায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগীর স্বজনরা জানান, মূলত অক্সিজেন কমে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে তারা রোগী নিয়ে সদর হাসপাতালে আসেন। সিট কিংবা ফ্লোরে জায়গা পেলেও অক্সিজেন পাওয়া ভাগ্যের বিষয়ে পরিণত হয়েছে। ভর্তির ৪/৫ ঘন্টা পরও একটু অক্সিজেন পাওয়া যাচ্ছে না।

তারা আরো জানান, দীর্ঘ সময় অপেক্ষা করে দেখা মিলছে না অক্সিজেন সিলিন্ডারেরও। হাসপাতালের স্টাফরা এক বা একাধিক অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা ওয়ার্ডে প্রবেশ করলে রোগীর স্বজনরা সেসব সিলিন্ডারর নিয়ে কাড়াকাড়ি বা টানাহেঁচড়া শুরু করেন। এ নিয়ে স্বজনদের মধ্যে এক ধরণের অসুস্থ প্রতিযোগিতা, উদ্বেগ-উকণ্ঠা, হতাশা, ক্ষোভ, অসন্তোষ দেখা দিচ্ছে। অক্সিজেন সাপোর্ট না পেয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন রোগী মারা গেছেন বলেও ভুক্তভোগী  স্বজনরা জানান।

তীব্র অক্সিজেন সংকটের কথা স্বীকার করে সদর হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, মাত্রাতিরিক্ত রোগী বেড়ে যাওয়ায় এবং ভর্তিকৃত প্রায় সবার অক্সিজেন প্রয়োজন হওয়ায় পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে আমাদের। গত ৩/৪ দিন ধরে এমন জটিল পরিস্থিতি বিরাজ করছে। চাহিদার অর্ধেক অক্সিজেনও সরবরাহ পাচ্ছি না আমরা। তাই সব রোগীকে অক্সিজেন সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, এখন যে পরিমাণ রোগী হাসপাতালে ভর্তি আছে তাতে প্রতিদিন কমপক্ষে ৬০০ লিটার (২ লিটারের ২০০টি ও ২৫ লিটারের ৮টি) অক্সিজেন প্রয়োজন। সেখানে বুধবার আমরা আবুল খায়ের গ্রুপ থেকে ১১০ লিটার এবং কুমিল্লা থেকে সরকারিভাবে ৬০ লিটার অক্সিজেন পেয়েছি। বহু চেষ্টা-তদ্বির করে বেশি মাত্রায় অক্সিজেন আনার চেষ্টা করছি আমরা। অন্য জেলার চেয়ে আমরা বেশি অক্সিজেন পেলেও তা চাহিদার তুলনায় অনেক কম।

অন্যদিকে আবুল খায়ের গ্রুপ প্রচুর অক্সিজেন বরাদ্দ দিয়ে রাখলেও ছোট ছোট সিলিন্ডারে এগুলো রিফিল করতে অনেক সময় লেগে যাচ্ছে। তাই সমস্যা থেকেই যাচ্ছে।

তিনি আরও জানান, চাঁদপুর সদর হাসপাতালে মাত্র ৩০ বেডে হাই ফ্লো অক্সিজেন সেবার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ৩টি বেডের অক্সিজেন সার্ভিস বিকল। অক্সিজেন কনসেনটেটর মেশিন আছে ২৪টি। অক্সিজেন সিলিন্ডার আছে ১৮০টি কিন্তু মিটার আছে মাত্র ৬০টি। অথচ বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে রোগী ভর্তি ছিলেন ১৬১জন।

ডা. রুবেল আশা প্রকাশ করে বলেন, চাঁদপুর সদর হাসপাতাল প্রাঙ্গণে বসানো লিকুইড অক্সিজেন প্লান্ট চালু হলেই কেবল অক্সিজেন সমস্যার সমাধান সম্ভব। সংশ্লিষ্ট আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী ৪ দিনের মধ্যে প্লান্ট চালু করবেন। এটি চালু হলে ২০০ রোগীকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সেবা দেওয়া সম্ভব হবে। অক্সিজেন প্লান্ট চালুর আশায় আমরা এখন প্রহর গুণছি।

Tags: চাঁদপুর
Previous Post

খুলনার চার হাসপাতালে ১৬ জনের মৃত্যু

Next Post

মোটর সাইকেল চালককে টেনে-হিঁচড়ে নিল ট্রাক

Next Post
ট্রাকের চাপায় আহত মোটরসাইকেল চালক, ঘটনাস্থলে লোকজন ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

মোটর সাইকেল চালককে টেনে-হিঁচড়ে নিল ট্রাক

বাংলাদেশের বিভিন্ন বয়সের মানুষ গানের আসরে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীর গান-আড্ডায় থাকবেন তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT