চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোটর সাইকেল চালককে টেনে-হিঁচড়ে নিল ট্রাক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 29, জুলাই 2021
in - সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A
ট্রাকের চাপায় আহত মোটরসাইকেল চালক, ঘটনাস্থলে লোকজন ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর সদর উপজেলায় একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর পাঁচ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে গেছে ট্রাক। পরে ট্রাকের নিচ থেকে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর উপজেলার চাঁনখার বাজার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের এম.এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৯নং উত্তর গোবিন্দপুর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের মিজির বাড়ির মৃত সোলেমান মিজির ছেলে। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। কুমিল্লার শাসনগাছা এলাকায় থেকে ঠিকাদারি করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা গাছ বোঝাই ট্রাকটি চাঁদপুর হয়ে নাঙ্গলকোটের উদ্দেশ্যে যাত্রাকালে চাঁদখার বাজার এলাকায় আসলে মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় নিহত নাসির উদ্দিনকে ট্রাকটি প্রায় ৫ কিলোমিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায়। কিছুদূর যাওয়ার পর ট্রাকের নিচে দিয়ে মোটরসাইকেলেটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের কোনো এক স্থানে আটকে যান মোটরসাইকেল চালক নাসির উদ্দিন। পরে ঘোষেরহাট এলাকার কয়েকজন সিএনজি চালক ট্রাকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর সদর মডেল থানার এসআই ইকবাল হোসেন বলেন, চালকের সহযোগী পালিয়ে গেলেও চালক
গোলাম মোস্তফা ডাবলুকে সিএনজি চালকরা আটক করে রাখে। চালকের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। আমরা ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে আসি।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, নিহত নাসির উদ্দিন পেশায় একজন ঠিকাদার ছিলেন। দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tags: চাঁদপুর
Previous Post

অক্সিজেন সিলিন্ডার নিয়ে টানাহেঁচড়া

Next Post

আগামীর গান-আড্ডায় থাকবেন তারা

Next Post
বাংলাদেশের বিভিন্ন বয়সের মানুষ গানের আসরে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামীর গান-আড্ডায় থাকবেন তারা

কুষ্টিয়ায় করোনায় ১১ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT