চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে চ্যানেল আইয়ে যে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 12, জুলাই 2021
in বিনোদন
A A
বাংলাদেশের সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠান, বিভিন্ন সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদ। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭টি নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার।

এ চলচ্চিত্রগুলোর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে:

ঈদের দিন : ‘গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ’ ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন কাজী হায়াত। মোস্তাফিজুর রহমান বাবুর পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন কাজী মারুফ, অরীন, রুবেল, পুস্পিতা, অমিত হাসান, রেবেকা, ইলিয়াস কোবরা, কাজী হায়াত প্রমুখ।

ঈদের ২য় দিন : ‘নবাব এল এল.বি’ ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অনন্য মামুন। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

ঈদের ৩য় দিন : গাজী রাকায়েতের আলোচিত সিনেমা ‘গোর’। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, দিলারা জামান, গাজী রাকায়েত, দীপাম্বিতা মার্টিন, হাজী আমাতুন নুর দ্যুাতি, সুষমা সরকার, শামীমা ইসলাম তুষ্টি প্রমুখ।

ঈদের ৪র্থ দিন : অনন্য মামুন পরিচালিত আরো একটি আলোচিত সিনেমা ‘কসাই’। এই সিনেমায়অভিনয় করেছেন নীরব, রাশেদ মামুন অপু, প্রিয় মনি, এলিনা শাম্মী, তানজিলা হক, শাহীন মৃধা, তাসনুভা আনান, রিয়াজ উদ্দিন প্রমুখ।

ঈদের ৫ম দিন : রুবাইয়াত হোসেন পরিচালিত প্রশংসিত সিনেমা ‘আন্ডার কনস্ট্রাকশন’। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তিনি নিজেই। এতে অভিনয় করেছেন রাহুল বোস, শাহানা গোস্বামী, রিকিতা শিমু, মিতা রহমান, রানা প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন : এদিন দেখানো হবে এইচ আর হাবিব নির্মিত ‘ছিট মহল’। ছবিতে অভিনয় করেছেন শিমুল খান, মৌসুমী হামিদ, জান্নাতুল ফেরদৌস প্রিয়া, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

ঈদের ৭ম দিন : ‘সুতপার ঠিকানা’ ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রসূন রহমান। অভিনয়ে অর্পণা ঘোষ, শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহামুদুল ইসলাম মিঠু, মীম চৌধুরী, সাইকা আহমেদ, এস এম মহসীন, নাভিদ মুনতাসির প্রমুখ।

Tags: অমিত হাসানঅরীনঅর্পণা ঘোষইলিয়াস কোবরাঈদ ২০২১এলিনা শাম্মীকাজী মারুফকাজী হায়াতজয়ন্ত চট্টোপাধ্যায়তানজিলা হকতাসনুভা আনাননবাবনীরবপুস্পিতাপ্রিয় মনিমাহামুদুল ইসলাম মিঠুমাহিয়া মাহিরাশেদ অপুরাশেদ মামুন অপুরুবাইয়াত হোসেনরুবেলরেবেকালিড বিনোদনশহিদুজ্জামান সেলিমশাকিব খানশাহাদাত হোসেনশাহীন মৃধা
Previous Post

লকডাউনেও রাস্তায় শুধু মানুষ আর মানুষ

Next Post

মহামারীতে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান ওবায়দুল কাদেরের

Next Post
ওবায়দুল কাদের মহামারীতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারীতে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান ওবায়দুল কাদেরের

বিএনপি এখন একলা চলো নীতিতে রয়েছে: কাদেরের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি এখন একলা চলো নীতিতে রয়েছে: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT