চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারীতে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান ওবায়দুল কাদেরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:16 অপরাহ্ন 12, জুলাই 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের মহামারীতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার এই সংকটে জনগণকে বাঁচানোর জন্য বিএনপিসহ সকলকে দলমত নির্বিশেষে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ভাইরাস দলমত চেনে না উল্লেখ করে ওবায়দুল কাদের বিষেদগার আর সমালোচনার বৃত্ত থেকে বেরিয়ে এসে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানোরও আহবান জানান।

সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ আহবান জানান।

সংকটকালে সাহস যোগানের পরিবর্তে বিএনপি বিভ্রান্তি ছড়িয়ে মানুষের মনোবল ভেঙে দেওয়ার যে অপচেষ্টা করছে তা বন্ধ করতেও পরামর্শ দেন ওবায়দুল কাদের।

সরকার নাকি একলা চলো নীতিতে বিশ্বাসী, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকটের শুরু থেকেই শেখ হাসিনা দলমত নির্বিশেষে সকলের সহযোগিতার আহবান জানিয়েছেন বারবার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিশেষজ্ঞ কমিটির সুপারিশের ভিত্তিতেই করোনা মোকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছেন।

বিএনপি শুরু থেকে নিজেদেরকে আইসোলেশনে রেখে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, শেখ হাসিনা সরকার এবং আওয়ামী লীগ সংকটের শুরু থেকে জনগণের পাশে আছে।

মুখের কথায় রাজনীতিতে চিড়া ভিজে না, বিএনপি জনরোষের ভয়ে বাধ্য হয়েই এখন একলা চলো নীতিতে রয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সংক্রমণের উচ্চমাত্রার সাথে তাল মিলিয়ে বিএনপির অপপ্রচারও চড়ছে উচ্চমাত্রায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অসহায় মানুষের জন্য তাদের মায়াকান্না বক্তৃতা বিবৃতিতেই সীমাবদ্ধ।

বিএনপি একবার বলে কঠোর লকডাউন আবার বলে লকডাউনে মানুষ হয়রানির শিকার হয় এখন আবার বলছে কারফিউ সমাধান নয়, ওবায়দুল কাদের বিএনপি নেতাদের কাছে জানতে চেয়ে বলেন সরকার কি বলছে কারফিউতে সমাধান?

বিএনপি সর্বত্র দুর্নীতির গন্ধ খুঁজে পায় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিএনপিকে আক্রান্ত করা এটা নতুন ধরনের কোনো ভাইরাস সংক্রমণের লক্ষণ কিনা তা একমাত্র চিকিৎসকরাই বলতে পারবেন বলে মনে করেন।

বিএনপির ঘ্রাণ শক্তিই আসলেই দুর্নীতিগ্রস্ত এমনটা মনে করে ওবায়দুল কাদের জানান, যাদের যে কাজে আগ্রহ তাদের নজর সেদিকে থাকাই স্বাভাবিক!

শেখ হাসিনা সরকার জনকল্যাণে কাজ করছে, কোথাও অনিয়ম দেখলে কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, জনগণকে বাঁচানোই হচ্ছে এখন রাজনীতি।

তিনি বলেন মানুষ না বাঁচলে কাদের জন্য রাজনীতি করবো? অথচ বিএনপি নেতারা মানুষ বাঁচানোর পরিবর্তে সরকারের সমালোচনা আর দুর্নীতির গন্ধ খোঁজা কেই এ সংকটকালে রাজনীতি হিসেবে চর্চা করে যাচ্ছে।

করোনার এই মহামারিতে শুধু বাংলাদেশ নয়,পৃথিবীর যে সব দেশে সংক্রমণ ভয়ানক রূপ নিয়েছে সেখানেও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ করা হচ্ছে, বিশেষজ্ঞরা কোন দলের নয়, অথচ বিএনপি চায় তাদের নিয়ে কমিটি হোক,- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবিষয়ে বলেন পৃথিবীর কোথাও দলীয় কমিটির রেওয়াজ নেই।

Tags: ওবায়দুল কাদেরকরোনাভাইরাসবিএনপি
Previous Post

ঈদে চ্যানেল আইয়ে যে ৭ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

Next Post

বিএনপি এখন একলা চলো নীতিতে রয়েছে: কাদের

Next Post
বিএনপি এখন একলা চলো নীতিতে রয়েছে: কাদেরের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি এখন একলা চলো নীতিতে রয়েছে: কাদের

চ্যানেল আই অনলাইন: নারীবাদী ছবি ও বাংলার সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন অভিনয়ের প্রতি বেশি মোটিভেটেড হচ্ছি: মারিয়া নূর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT