চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার কোয়ার্টারে জমজমাট রোমাঞ্চ-রাতের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 02, জুলাই 2021
in ফুটবল, স্পোর্টস
A A
দুই ফুটবল খেলোয়াড় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একদিকে লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই, অন্যদিকে ইউরোপের মুকুট অর্জনের। দুই ফুটবল মহাযজ্ঞে এবার কোয়ার্টারের লড়াই। শুক্রবার রাতে শুরু হয়ে শনিবার ভোর, দুই টুর্নামেন্টের চারটি সেরা আটের ম্যাচ মাঠে গড়াবে।

ইউরোর প্রথম কোয়ার্টারে রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে নামবে স্পেন। দ্বিতীয় কোয়ার্টারে বেলজিয়ামের প্রতিপক্ষ ইতালি, ম্যাচ গড়াবে রাত ১টায়।

কোপা আমেরিকার প্রথম কোয়ার্টারে পেরুর ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে, বাংলাদেশ সময় শুক্রবার ভোররাত ৩টা খেলা। স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে দ্বিতীয় কোয়ার্টারে ভোর ৬টা নামবে চিলি।

একে তো সেরা আটের লড়াই। তার উপর প্রতিপক্ষগুলোর বড় বড় নাম, ফুটবলীয় ইতিহাস-ঐতিহ্য। আভাস দিচ্ছে জমজমাট, রোমাঞ্চকর ও নাটকীয় কিছুরই।

ইউরোর সেরা আটে আসতে সুইজারল্যান্ড হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ৩-৩ ব্যবধান থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তোলে সুইসরা, ফরাসিদের হয়ে পেনাল্টি মিস করেন কাইলিয়ান এমবাপে।বাংলাদেশ ও ইতালি দলের খেলোয়াড়রা মাঠে আনন্দের মুহূর্ত উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্পেনও রোমাঞ্চকর ম্যাচ খেলে এসেছে ষোলোয়। গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে তারা হারিয়েছে অতিরিক্ত সময়ে গড়ানো খেলায়, ৫-৩ ব্যবধানে।

বেলজিয়াম সেখানে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে এসেছে। তাদের প্রতিপক্ষ ইতালি ষোলোয় হারিয়েছে অস্ট্রিয়াকে, ২-১ ব্যবধানে।

দশ দলের কোপা আমেরিকায় গ্রুপপর্বের খেলা শেষেই কোয়ার্টার রাউন্ড। সেখানে স্বাগতিক ব্রাজিলের লড়াই চিলির বিপক্ষে। ব্রাজিল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, চিলি তার আগের দুই আসরে শিরোপা জিতেছে আর্জেন্টিনাকে হারিয়ে।

ব্রাজিল তিন জয় ও এক ড্রয়ে গ্রুপ ‘বি’তে সেরা হয়ে শেষ আটে এসেছে। সেখানে ধুঁকতে ধুঁকতে চিলি গ্রুপ-‘এ’র টেবিলের চারে থেকে কোয়ার্টারে এসেছে। তবুও চিলিয়ানদের নিয়ে বেশ সতর্ক সেলেসাও কোচ টিটে।

আর গ্রুপ-‘এ’র তৃতীয় দল হয়েছে প্যারাগুয়ে, পেরু সেখানে ব্রাজিলের পর গ্রুপ ‘বি’তে দ্বিতীয় সেরা হয়ে আটের টিকেট কেটেছে।

ইউরোর গত আসরের চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে আসা বেলজিয়াম, নতুন করে জেগে ওঠা ইতালির বড় পরীক্ষাই নিতে চায়। দলটির সেরা তারকা কেভিন ডি ব্রুইন ও এডেন হ্যাজার্ড চোটে শেষ ম্যাচে খেলতে পারেননি, শুক্রবার ইতালির বিপক্ষেও তাদের নামা নিয়ে শঙ্কা আছে।

কোচ রবের্তো মার্টিনেজ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান দুজনের জন্য। তারা খেলতে না পারলে আরেক সেরা তারকা রোমেলু লুকাকুর উপর চাপ বাড়বে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়ামকে অবশ্য ছেড়ে কথা বলবে না র‌্যাঙ্কিংয়ের দশের ইতালি। আজ্জুরিদের কোচ রবের্তো মানচিনি প্রতিপক্ষকে সেরা মেনেই পরিকল্পনা সাজাচ্ছেন বাজিমাত করার।দুই ফুটবল খেলোয়াড় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের ইউরোয় উড়ছে ইতালি। নিজেদের ৮২ বছরের ইতিহাস ছুঁয়েছে সেরা ষোলোর ম্যাচে। টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার সেই রেকর্ড নতুন করে লিখে সেমিতে জায়গা করে নিতে চায় তারা। চলতি টুর্নামেন্টে ৪ ম্যাচে ৯ গোল করা দলটি বেলজিয়ানদের জালের দেখা পেতে চায় একাধিকবার। ইতালির কোচ রবের্তো মার্টিনেজ অবশ্য দুদলকেই সেরা মানছেন। বলেছেন, নির্দিষ্ট দিনে ছোট ছোট ব্যাপারগুলো পার্থক্য গড়ে দেবে দুদলের মাঝে।

অন্যদিকে স্পেন কোচ লুইস এনরিকে প্রতিপক্ষ সুইজারল্যান্ডকে সেরা মেনেই ছক কষছেন। দুদলের ফুটবল ঐতিহ্যগত পার্থক্য থাকলেও সুইসরা স্প্যানিশদের বড় পরীক্ষা নিতে পারে, নিকট অতীত স্মৃতিই সেটা মনে করিয়ে দিচ্ছে।

গতবছর উয়েফা নেশনস লিগে মুখোমুখি হয়েছিল স্পেন ও সুইজারল্যান্ড। সেও দু-দুবার। মাদ্রিদে প্রথম দেখায় স্পেন টেনেটুনে ১-০ গোলের জয় তুলেছিল। পরের দেখায় সুইজারল্যান্ডে যেয়ে আরও বেশি ঘাম ঝরাতে হয়েছিল স্পেনকে। দশজনের দল নিয়ে সুইসদের বিপক্ষে শেষদিকের গোলে ড্র করেছিল স্প্যানিশরা।

Tags: ইউরো ২০২০ইউরো-২০২১ইতালিকোপা আমেরিকা ২০২১ব্রাজিলস্পেন
Previous Post

দুই ছেলের পর এবার কন্যার মা লিসা?

Next Post

‘পড়ালেখাই আমার একমাত্র অর্জন, চেহারা নয়’

Next Post
তিন তরুণী নারী মডেল বিভিন্ন পোশাক পরিধান করে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পড়ালেখাই আমার একমাত্র অর্জন, চেহারা নয়’

বাংলাদেশের রাষ্ট্রদূত কসোভো প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

কসোভোর প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT