চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পড়ালেখাই আমার একমাত্র অর্জন, চেহারা নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 02, জুলাই 2021
in বিনোদন
A A
তিন তরুণী নারী মডেল বিভিন্ন পোশাক পরিধান করে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯ সালে দেশের শীর্ষ তারকা অভিনেতা শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবর নিয়ে ‘অভিনেত্রী’ হিসেবে আলোচনায় আসেন নবাগতা জাহারা মিতু। এরপর কলকাতার দেবের বিপরীতে নিজের দ্বিতীয় সিনেমা ‘কমান্ডো’তে নাম লিখিয়েও সমান আলোচিত হন।

সিনেমা মুক্তির আগেই ‘নায়িকা’ তকমা পাওয়া জাহারা মিতু এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন তিনশো সেকেন্ড এ। সেহাঙ্গল বিপ্লবের প্রযোজনায় শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ক্যারিয়ার নিয়ে বেশকিছু প্রশ্নের সাবলীল উত্তর দেন মিতু।

কথা প্রসঙ্গে উঠে আসে মিতুর একাডেমিক পড়ালেখার বিষয়টিও। জানা যায়, সিনেমায় অভিষিক্ত হওয়ার দ্বারপ্রান্তে থাকা এই অভিনেত্রী শতভাগ স্কলারশিপে চীন থেকে ফ্যাশন ডিজাইনের উপর স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

তিনি বলেন, পড়ালেখা আমার বাই বর্ন। ক্লাসে বরাবরই আমি প্রথম ছিলাম। ছোটবেলায় খেলাধুলা কিংবা মেকাপ- কিংবা এসবের দিকে খুব একটা আগ্রহ ছিলো না। বরং আমার সর্বপ্রথম ভালোবাসা ছিলো বই। আমি মনে করি, পড়ালেখাই আমার একমাত্র অর্জন, চেহারা নয়। চেহারাতো আল্লাহ তায়ালা দিয়ে দিয়েছেন। কিংবা এখনতো আর্টিফিশিয়াল পদ্ধতিতে একটু সুন্দর রাখতে পারে। জ্ঞান কিন্তু চর্চার বিষয়। আমি যতো চর্চা করছি, সেটা কিন্তু ততো বাড়ছে।

নায়িকাদের সাধারণত তার ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষও সৌন্দর্য দিয়েই বিচার করেন। এরকম পর্যবেক্ষণ মিতুরও। এ বিষয়ে তিনি বলেন, অনেকেই সৌন্দর্য দেখে কথা বলতে আসে, কিন্তু কথা বলতে গিয়ে একটু অবাকই হয়। হয়তো অনেকের ধারণা থাকে, দেখতে সুন্দর যারা তারা বোধহয় সব সময় ফ্যাশন-মেকাপ-গেটাপ নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে।

সিনেমায় পা রাখার আগে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা জাহারা মিতু উপস্থাপনাতে বেশ জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত মুক্তির প্রতীক্ষায় থাকা ‘আগুন’ ও ‘কমান্ডো’ ছবি ছাড়াও সম্প্রতি ‘যন্ত্রণা’ নামের আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যে ছবিটি পরিচালনা করবেন অপূর্ব রানা, মিতুর বিপরীতে যে ছবিতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পীকে।

Tags: অভিনয়আগুনচীনজাহারা মিতুদেবনায়কনায়িকালিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

চার কোয়ার্টারে জমজমাট রোমাঞ্চ-রাতের অপেক্ষা

Next Post

কসোভোর প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Next Post
বাংলাদেশের রাষ্ট্রদূত কসোভো প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

কসোভোর প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

নাটকের বিভিন্ন চরিত্রের দৃশ্য, রাবেয়া খাতুনসহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবেয়া খাতুনের 'লা পেরুজের সুর্যাস্ত' অবলম্বনে ঈদের নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT