চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে করোনায় মৃত্যু ৪, শনাক্ত ২০৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 17, জুন 2021
in জনপদ, যশোর
A A
ফেনীর মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আকরামুজ্জামান, প্রতিনিধি: যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ জন। গত শনাক্তের হার ৪২ শতাংশ।

ইতিমধ্যে যশোর জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিট পূর্ণ হয়ে গেছে। বর্তমানে সেখানে ৯১জন ভর্তি রয়েছেন।

আইসোলেশন ওয়ার্ডের চিত্রও একই। শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের কাজ করছে জেলা প্রশাসন।

সেইসাথে রোগীর চাপ সামাল দিতে নতুন ওয়ার্ড খোলার পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।,

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন চ্যানেল আই অনলাইনকে বলেন, স্বাস্থ্যসেবা বৃদ্ধি করতে নতুন করে ২৪ শয্যার আরেকটি ওয়ার্ড প্রস্তুত করেছে স্বাস্থ্যবিভাগ। সেইসাথে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের অর্থায়ন ও অবকাঠামোগত সুবিধা নিয়েও চিকিৎসা কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে।

স্বাস্থবিভাগের তথ্য মতে, মে মাসের শুরু থেকেই যশোরে সংক্রমণের হার উর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ।

মারা গেছেন ৪জন। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতাল করোনা ডেডিকেটেড ইউনিটে একজন, আইসোলেশন ওয়ার্ডে একজন ও অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ডেডিকেটেড ইউনিটে দুইজন মারা গেছেন।

বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩১ জন। এর মধ্যে ৮০ শয্যার করোনা ডেডিকেটেড ইউনিটে ৯১ জন ও ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে ৪০ জন ভর্তি রয়েছেন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, শনাক্তের এ উর্ধ্বগতি রুখতে লকডাউন কার্যকরের জেলা প্রশাসন কাজ করছে।

Tags: করোনাভাইরাসযশোর
Previous Post

‘মনে-প্রাণে আমি কমার্শিয়াল ধারার, কিন্তু গলুই হবে ভিন্ন ধারার’

Next Post

পিটারের বাড়ির গলি

Next Post
একটি পুরনো গলি যেখানে একজন ব্যক্তি হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিটারের বাড়ির গলি

একজন ব্যক্তি হীরার খণ্ড দেখাচ্ছেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের তৃতীয় বৃহৎ হীরার সন্ধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT