চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মনে-প্রাণে আমি কমার্শিয়াল ধারার, কিন্তু গলুই হবে ভিন্ন ধারার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 17, জুন 2021
in বিনোদন
A A
দুই ব্যক্তি আলোচনা করছেন, একটি টিভি শোতে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি ২০২০-২১ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ২০ জনকে ১২ কোটি ২০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। এরমধ্যে খোরশেদ আলম খসরুর প্রযোজনায় নির্মাতা এস এ হক অলিক ‘গলুই’ চলচ্চিত্রের জন্য পেতে যাচ্ছেন ৬০ লাখ টাকা। 

এই ছবিটি নিয়ে ব্যাপক আশাবাদী প্রযোজক খসরু ও নির্মাতা অলিক জুটি। ছবিটি নিয়ে কথা বলতেই বৃহস্পতিবার দুপুরে তারা এসেছিলেন চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘তারকা কথন’ এ। রাজু আলীমের প্রযোজনা ও সাফি আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে সরকারি অনুদানপ্রাপ্ত নির্মিতব্য ‘গলুই’ নিয়ে কথা বললেন তারা।

‘গলুই’কে অনুদানের জন্য নির্বাচিত করায় উচ্ছ্বসিত প্রযোজক খসরু। জানালেন, এ বছর জমাকৃত ২৩৮টি চিত্রনাট্য’র মধ্যে ২০টি চলচ্চিত্রকে অনুদানের জন্য নির্বাচিত করেছে তথ্যমন্ত্রণালয়। তারমধ্যে ‘গলুই’ একটি। স্বভাবতই এমন অনুদানে আমরা সরকারের প্রতি কৃতজ্ঞ। তবে বিশেষ ধন্যবাদ দিতে চাই চিত্রনাট্য বাছাই কমিটিকে।

খসরু বলেন, আমার সব সিনেমা-ই পুরোপুরি কমার্শিয়াল, একেবারে অ্যাকশন-রোমান্স, গানে ভরপুর। ভিন্ন ধারার গল্প নিয়ে প্রথমবার কাজ করতে যাচ্ছি, তার মানে ‘গলুই’ কিন্তু আর্টফিল্ম নয়- গ্রামীণ পটভূমির গল্প ‘গলুই’।

কমার্শিয়াল ছবির প্রযোজক হয়েও কেন সরকারি অনুদান নিতে হলো, কারণ জানিয়ে খসরু বলেন: এ পর্যন্ত আমি ২৩টি সিনেমা প্রযোজনা করেছি। আমার শেষ ছবিটি পরিচালনা করেছেন অলিক। এতোদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি, আমি চিন্তা করলাম যে একটা চিত্রনাট্য আমরা সরকারি অনুদানের জন্য জমা দিতেই পারি। নিজের টাকা দিয়ে অনেক সিনেমা বানিয়েছি, অনেক লসও করেছি। আবারও ছবি বানাতে চাই, সরকারের কাছ থেকে যদি কিছু পাওয়া যায়- তাহলে নিজে কিছু লগ্নি করে একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই অলিকের সাথে গল্প শেয়ার করি, এবং অনুদানের জন্য চিত্রনাট্য তৈরী করি।

‘গলুই’ এর চিত্রনাট্য প্রস্তুত নিয়ে নির্মাতা এস এ হক অলিক বলেন, খসরু ভাইয়ের দীর্ঘদিনের ইচ্ছে ছিলো অন্য ধরনের গল্প নিয়ে সিনেমা করার। কারণ উনি ক্যারিয়ারে প্রচুর কমার্শিয়াল ছবি বানিয়েছেন। উনার লাস্ট ছবি আমারই পরিচালনায় নির্মিত ‘আরো ভালোবাসতো তোমায়’। সেসময় উনি দুই লাইনে একটা গল্পের কথা আমাকে বললেন, যা আমার মাথায় ঢুকে। এরপর খসরু ভাইয়ের সাথে কথা বলে এবং আমাদের কয়েকজন সিনিয়রদের সাথে কথা বলে অনুদানের জন্য ‘গলুই’ গল্পটা দাঁড় করাই।

অলিক বলেন, গলুই মানে নৌকার গলুই। নৌকার সাথে জীবন, জীবনের সাথে সম্পর্ক, পরিবার, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা মিলিয়ে একটা জীবন ধারা। এরমধ্যে প্রেম, টানাপোড়েন, বন্ধন- পুরো ছবিটার মধ্যে থাকবে। সেজন্যই ছবির নাম গলুই। কারণ নৌকার একপ্রান্তে থাকে মাঝির আসন, অন্যপ্রান্তের নিশানা যদি ঠিক না থাকে- তাহলে নৌকা কিন্তু এদিক সেদিক করবে। জীবনটাও কিন্তু তাই। পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে একজন যদি একটু এদিক সেদিক হয়, তাহলে সংসারটা কিন্তু ঠিকঠাক চলে না। এদিক সেদিক হয়ে যায়। গলুইয়ের ফিলোসোফিক্যাল জায়গাটা কিন্তু এটা।

অনুদানের গল্প ‘গলুই’তে কারা থাকছেন, এমন প্রশ্নে খসরু বলেন, অনুদান প্রস্তাবনায়তো সম্ভাব্য অভিনেতাদের নাম দিতে হয়, আমরাও দিয়েছি। এখন যেহেতু অনুদান পেয়েছি, তাদের সাথে আগে কথা বলবো। হয়তো অনেকের সিডিউল নাও পেতে পারি, সেক্ষেত্রে আমরা আরো বিস্তারিত ভেবে সিদ্ধান্ত নিবো। অনুদানের ছবি নির্মাণে কোথাও কোনো ছাড় দিবো না। সরকার আমাদের উপর আস্থা রেখেছে, আমরা সেই আস্থার মূল্য দিতে চাই।

Tags: অনুদানঅলিকএস এ হক অলিকখসরুখোরশেদ আলম খসরুগলুইচলচ্চিত্রপূর্ণদৈর্ঘ্যলিড বিনোদনসরকারিসিনেমা
Previous Post

কোভিড হিরো পুরস্কার পাচ্ছেন ডা. স্বপ্নীল

Next Post

যশোরে করোনায় মৃত্যু ৪, শনাক্ত ২০৩

Next Post
ফেনীর মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যশোরে করোনায় মৃত্যু ৪, শনাক্ত ২০৩

একটি পুরনো গলি যেখানে একজন ব্যক্তি হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পিটারের বাড়ির গলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT