চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ চলচ্চিত্রের সরকারি অনুদান ১২ কোটি ২০ লাখ টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 15, জুন 2021
in বিনোদন
A A
বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের গ্রুপ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০-২১ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদান প্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ২০ জনকে ১২ কোটি ২০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদান প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের কথা উল্লেখ আছে। সাম্প্রতিক সময়ে এতো সংখ্যক চলচ্চিত্রকে সরকারি অনুদান দেয়ার রেকর্ড বিরল!

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমানসমৃদ্ধ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি’র সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে অনুদান প্রাপ্তদের নামের তালিকা দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

২০টি চলচ্চিত্রের মধ্যে ১৪টি চলচ্চিত্রের প্রতিটি অনুদান হিসেবে পাচ্ছে ৬০ লাখ টাকা করে। ৪টি চলচ্চিত্রের প্রতিটি ৬৫ লাখ টাকা করে। বাকি দুটির একটি চলচ্চিত্র ‘চাঁদের অমাবস্যা’র জন্য জাহিদুর রহিম অঞ্জন পাচ্ছেন সর্বোচ্চ ৭০ লাখ টাকা, এবং শিশুতোষ শাখায় ‘মাইক’ নামের চলচ্চিত্র পাচ্ছে ৫০ লাখ টাকা।

চলচ্চিত্রে কারা পাচ্ছেন এবারের অনুদান, দেখে নিন তালিকা:
সরকারি অনুদানের ২০ চলচ্চিত্রের তালিকা ও অর্থের বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে অন্যবারের চেয়ে এবারের চলচ্চিত্রে অনুদানের সংখ্যা বেশি হওয়ার কারণ জানিয়ে সরকারি ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বছর করোনার কারণে চলচ্চিত্র শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় এই শিল্পের উন্নয়নের লক্ষ্যে এ বছর নীতিমালা অনুযায়ি বিশেষ বিবেচনায় অধিক সংখ্যক চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে।

চলতি বছরের মতো গেল বছরেও রেকর্ড সংখ্যক ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয় সরকার।

Tags: জয়া আহসানপূর্ণদৈর্ঘ্যলিড বিনোদনসরকারি অনুদানসিনেমাসুমন
Previous Post

প্রয়াত মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশের প্রতিবাদ

Next Post

পাপারাজ্জিদের কারণে মানসিকভাবে বিপর্যস্ত প্যারিস জ্যাকসন

Next Post
প্যারিস জ্যাকসনের ছবি, মনোভাব প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাপারাজ্জিদের কারণে মানসিকভাবে বিপর্যস্ত প্যারিস জ্যাকসন

রোনালদো গোল করার সময়, পর্তুগাল ফুটবল ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর পাঁচ মিনিটের জোড়া ঝড়ে উড়ল পর্তুগাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT