চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রয়াত মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 অপরাহ্ন 15, জুন 2021
in বাংলাদেশ
A A
বাংলাদেশের শহীদ মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদান।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত মুক্তিযোদ্ধাদের গার্ড অফ অনারে নারী কর্মকর্তার অনুপস্থিতির সুপারিশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির প্রতি প্রজন্ম ৭১-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রজন্ম ৭১ এর নামের সংগঠন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ ও বেদনার সাথে মুক্তিযুদ্ধে শহীদদের সন্তানদের সংগঠন প্রজন্ম ৭১ জানায়, বীর মুক্তিযোদ্ধাদের সমাহিত করার আগে বিধি মোতাবেক প্রদেয় গার্ড অব অনার দিতে জেলা প্রশাসক/ইউএনও পুলিশ প্রশাসনে নারী কর্মকর্তার স্থলে অন্য কোনো পুরুষ কর্মকর্তা এ কাজটি করবেন বলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে প্রস্তাব করা হয়েছে। প্রজন্ম ৭১-এর পক্ষ থেকে আমরা এই ন্যাক্কারজনক প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

সংগঠনটি বলছে, এ প্রস্তাব মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী, নারীবিদ্বেষী, সাম্প্রদায়িক ও সংবিধান বিরোধী। এই প্রস্তাবের মাধ্যমে কুৎসিত পুরুষতান্ত্রিক ও মৌলবাদী মনোবৃত্তি প্রকাশ পেয়েছে বলে আমরা মনে করি। একই সাথে নারীর মৌলিক অধিকার পরিপন্থী, মুক্তিযুদ্ধবিরোধী, সাম্প্রদায়িক ও সংবিধানের মূলনীতির বিরোধী এ ধরণের নিন্দনীয় কোনো উদ্যোগ যেন আগামীতে কেউ গ্রহণ করতে না পারেন সেজন্য প্রস্তাবকারীদের দুঃখ প্রকাশের আহ্বান জানাই। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এই প্রস্তাব/সুপারিশ প্রত্যাখ্যানেরও জোরালো দাবী জানাই।

প্রতিবাদে আরো বলা হয়, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারীদের ও মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে যে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছেন, সেই উদ্যোগকে প্রজন্ম ৭১ সবসময় স্বাগত জানায়। একাত্তরের নির্যাতিত নারীদের মুক্তিযোদ্ধা হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া আবেদনপত্রে বাবার নামের পাশাপাশি মায়ের নাম সংযুক্ত করার নির্দেশনা, সরকারের বিভিন্ন উচ্চপদে নারী কর্মকর্তা নিয়োগ এবং মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর সমাহিত করার আগে গার্ড অফ অনার প্রদান করে সম্মান প্রদর্শন করার ব্যবস্থা তার মধ্যে কয়েকটি ইতিবাচক মহতী উদ্যোগ।  আমরা আশা করবো নারী ও মুক্তিযুদ্ধবান্ধব সরকারের উজ্জ্বল অঙ্গীকারকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির এহেন প্রস্তাব গ্রহণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকার কোনভাবেই কালিমালিপ্ত হতে দেবেন না।

Tags: গার্ড অব অনার
Previous Post

ঢাকা লিগে আম্পায়ারিং নিয়ে অভিযোগ পায়নি বিসিবি

Next Post

২০ চলচ্চিত্রের সরকারি অনুদান ১২ কোটি ২০ লাখ টাকা

Next Post
বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের গ্রুপ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ চলচ্চিত্রের সরকারি অনুদান ১২ কোটি ২০ লাখ টাকা

প্যারিস জ্যাকসনের ছবি, মনোভাব প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাপারাজ্জিদের কারণে মানসিকভাবে বিপর্যস্ত প্যারিস জ্যাকসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT