চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সেতু এলাকার মহাসড়‌কে ২০ কিমি যানজট

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
3:37 অপরাহ্ন 11, জুন 2021
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
বঙ্গবন্ধু সেতু এলাকার মহাসড়কে ব্যাপক যানজট, গাড়ির সারি দীর্ঘ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের কালিহাতীর পৌলি এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোলচত্ত্বর এলাকা পর্যন্ত ২০ এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

কয়েকদিনের বৃষ্টিতে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব সড়কে খানাখন্দের সৃষ্টি হওয়ায় শুক্রবার সকাল থেকে এ পরিস্থিতি বলে জানিয়েছে পুলিশ। এতে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু সড়কের ১৪ কিলোমিটার অংশ পাড়ি দিতে তিন থেকে চার ঘন্টা সময় লাগছে-বলে অভিযোগ চালকদের। ফলে চরম ভোগা‌ন্তি‌তে পড়ে‌ছেন মহাসড়ক ব্যবহারকারীরা।

সরেজমিনে শুক্রবার সকাল ১১ টায় এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায়, উত্তরবঙ্গগামী লেনে সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে বঙ্গবন্ধু সেতু সড়কে যানজট থাকায় আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাফেরা করছে অনেক যানবাহন। তবে অতিরিক্ত গাড়ির চাপে এলেঙ্গা-ভূঞাপুর সড়ক লিংক রোডে তৈরি হচ্ছে গাড়ির জটলা।

এবিষয়ে ঢাকাগামী ট্রাক চালক কামাল হোসেন জানান, জোগার চর থেকে এলেঙ্গা পর্যন্ত সাত কিলোমিটার আসতেই প্রায় তিন ঘন্টা সময় লেগেছে। স্বাভাবিক সময়ে যা সর্বোচ্চ ১০ থেকে ১২ মিনিটে যাতায়াত করা যায়। যানজটের কারণে আমাদের খুব ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলেঙ্গা বঙ্গবন্ধু সেতু থানার ওসি শহিদুল ইসলাম জানান, বৃষ্টির কারণে সৃষ্ট খানাখন্দে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে না পারায় অতিরিক্ত গাড়ির চাপে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে। অপর দিকে সিরাজগঞ্জ অংশে মহাসড়‌কে যানজটের কারণে টোল আদায় দুই দফা আধা ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া বৃহস্পতিবার (১০ জুন) সন্ধ্যা থেকে বৃষ্টির কারণে মহাসড়‌কে ধীরগতিতে যানবাহন চলছে। শুক্রবার ভোর থেকে যানবাহনের চাপ বাড়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে মহাসড়কে কাজ করছে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

Tags: টাঙ্গাইলবঙ্গবন্ধু সেতু
Previous Post

ফারুকীর প্রথম ওয়েব কন্টেন্টে তারার হাট

Next Post

সন্তান-সম্ভবা নায়িকা নুসরাতের ছবি নিয়ে হইচই

Next Post
সন্তান-সম্ভবা নায়িকা নুসরাতের ছবি নিয়ে হইচই. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তান-সম্ভবা নায়িকা নুসরাতের ছবি নিয়ে হইচই

চ্যানেল আই অনলাইন এর ভার্চুয়াল অনুষ্ঠানে পাপেট, গান ও আড্ডার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আগামী’র ভার্চুয়াল অনুষ্ঠানে পাপেট, গান ও আড্ডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT