চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজ খুলছে না, চিন্তায় আছেন দীঘি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 06, জুন 2021
in বিনোদন
A A
দীঘি কালো শাড়ি পরা, প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নূর

করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে এখনই খুলছে না স্কুল-কলেজ। সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান সাধারণ ছুটি থাকছে ১২ জুন পর্যন্ত। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যবস্থার কথা বলেছেন শিক্ষামন্ত্রী। এ নিয়ে চিন্তায় আছেন শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে তারকা বনে যাওয়া আজকের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

রবিবার দুপুরে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে দীঘি জানান, তিনি তার কলেজে যাওয়া আসা ভীষণভাবে মিস করছেন।

দীঘি মনে করেন, ক্লাসে উপস্থিতি, বন্ধুদের সঙ্গে দেখা আড্ডা দেয়া এবং শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ার অনুভূতি অন্যরকম। তিনি বলেন, এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। গত দেড় বছর হলো কলেজে গিয়ে ক্লাস করতে পারিনা। এজন্য মাঝেমধ্যে খারাপ লাগে।

রাজধানীর স্টামফোর্ড কলেজে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের লেখাপড়া করছেন দীঘি। শুটিংয়ের কারণে অন্যদের মতো ক্লাসে নিয়মিত উপস্থিত থাকতে পারতেন না তিনি। তবে পরীক্ষা হাজির থাকতেন। তিনি বলেন, কলেজে ক্লাস করতে না পারলেও বাসা থেকে অনলাইনে ক্লাস করি, পরীক্ষা দিচ্ছি। ক্লাসে উপস্থিত থেকে লেখাপড়ার যে চর্চা হয় অনলাইনে সেই চর্চা কোনোদিনই সম্ভব হয় না। চিন্তার কারণ এখনো বুঝতে পারছি না কি হবে! কতদিন অপেক্ষা এভাবে করতে হবে!

মজা করে দীঘি বলেন, শিক্ষার্থী হিসেবে আমি কিছুটা ফাঁকিবাজ। বাকিদের কথা জানি না, দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান না খোলায় আমার মতো ফাঁকিবাজ শিক্ষার্থীদের একটু হলেও মানসিক সমস্যায় পড়বে।

চলতি বছর নায়িকা হিসেবে দীঘির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি ‘তুমি আছো তুমি নেই’, অন্যটি ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। তার অভিনীত আরেক সিনেমা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণাধীন। এতে দীঘি অভিনয় করছেন বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা রেনুর চরিত্রে। সম্প্রতি ‘শেষ চিঠি’ নামে আরও একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন তিনি।

Tags: দীঘিপ্রার্থনা ফারদিন দীঘিলিড বিনোদন
Previous Post

চলমান বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়ল

Next Post

ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ

Next Post
একজন নারী শিল্পী তার আঁকা চিত্রের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ

ফাইবার অপটিক কেবল ও সুইচের মাধ্যমে ইন্টারনেট সংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে মাসজুড়ে ‘৫০০ টাকায়’ ইন্টারনেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT