চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি শিক্ষার্থীর মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 06, জুন 2021
in - সেমি লিড, অপরাধ
A A
একজন নারী শিল্পী তার আঁকা চিত্রের পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ইসরাত জাহানের ‘রহস্যজনক’ মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

পুলিশ কর্তৃপক্ষ বলছে, ময়নাতদন্ত ছাড়া এখন কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখছে তারা।

আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন লালবাগ ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মো. জসিম উদ্দিন মোল্লা।

তিনি আরও বলেনম, ‘রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের একটি ভবনের বাথরুম থেকে উদ্ধার হওয়া ইসরাত জাহানের মরদেহ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যু সঠিক কারণ জানা যাবে।’

‘‘ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। এখন কোনো কিছু বলা যাবে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’’

ঘটনার খবর শুনে ঢামেক হাসপাতালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী।

তিনি সাংবাদিকদের বলেন, মেয়েটি একটি বাসায় সহপাঠীদের সঙ্গে ভাড়া থাকতেন। মৃত ছাত্রীর সহপাঠীরা হাসপাতালে এসেছেন। আইনপ্রয়োগকারী সংস্থাকে বলা হয়েছে সহপাঠীদের সঙ্গে কথা বলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে।

যা বলছেন সহপাঠীরা
ইসরাতকে বাসা থেকে হাসপাতালে নেওয়ার পুরো প্রক্রিয়ার সঙ্গে তিনি যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাফায়েত আহমেদ।

সাফায়েত গণমাধ্যকে বলেন, শনিবার বিকালে দোকানে যাওয়ার সময় তৃপ্তি বৃষ্টিতে ভিজে গিয়েছিল। আগে থেকেই তার অ্যাজমা (হাঁপানি) ও শ্বাসকষ্টের সমস্যা ছিল। বৃষ্টিতে ভিজে শরীর খারাপ লাগায় গতকাল সে আর বাসা থেকে বের হয়নি। পরে রাতে যখন রুমের সবাই ঘুমিয়ে পড়ে, সে তখন ওয়াশরুমে যায়। ঠিক কখন সে ওয়াশরুমে গিয়েছিল, তা কেউ বলতে পারছে না।

তিনি আরও জানান, রোববার ভোরের দিকে রুমমেটরা সাড়াশব্দ পায়, কিন্তু বাথরুমটি ভেতর থেকে বন্ধ ছিল। আমি অন্য জায়গায় থাকি। ইশরাতের রুমমেট ও সহপাঠী রাহনুমা তাবাসসুম রাফি আমাকে ফোন দিলে আমিও সেখানে যাই। পরে ৯৯৯-এ ফোন দেওয়ার পর পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সাতটার দিকে অজ্ঞান অবস্থায় তৃপ্তিকে বাথরুম থেকে বের করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইশরাত জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সংযুক্ত ছিলেন। নেত্রকোনার আটপাড়া উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের মো. আলতাফ উদ্দীনের মেয়ে তিনি। হল বন্ধ থাকার কারণে ইশরাত ও তার এক বান্ধবী আজিমপুর স্টাফ কোয়ার্টারে থাকতেন। 

Tags: ঢাবি শিক্ষার্থীরহস্যজনক মৃত্যু
Previous Post

কলেজ খুলছে না, চিন্তায় আছেন দীঘি

Next Post

সারাদেশে মাসজুড়ে ‘৫০০ টাকায়’ ইন্টারনেট

Next Post
ফাইবার অপটিক কেবল ও সুইচের মাধ্যমে ইন্টারনেট সংযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে মাসজুড়ে ‘৫০০ টাকায়’ ইন্টারনেট

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমানতালে ছুটছে আবাহনী-মোহামেডান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT