চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমান্ত জেলাগুলোতে করোনা কি নিয়ন্ত্রণে?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:05 অপরাহ্ন 27, মে 2021
in সম্পাদকীয়
A A
বাংলাদেশ-ভারত সীমান্ত গেটের দৃশ্য, নিরাপত্তা ও পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের পর থেকে ভারতের সঙ্গে দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ তুলনামূলকভাবে বেশি বাড়ছে। পরিস্থিতি বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। দেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। ১৭ থেকে ২৩ মে এক সপ্তাহের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২২টি জেলায় আগের সপ্তাহের (১০ থেকে ১৬ মে) তুলনায় বর্তমানে নতুন রোগী বৃদ্ধির হার শতভাগ বা তার বেশি ছিল। এগুলোর মধ্যে ১৫টি জেলাই সীমান্তবর্তী। এই জেলাগুলোর মধ্যে নয়টির প্রতিটিতে এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা পঞ্চাশের নিচে। সংখ্যায় কম হলেও হঠাৎ করে এক সপ্তাহের ব্যবধানে শতভাগের বেশি রোগী বেড়ে যাওয়ার ঘটনাকে শঙ্কা হিসেবে দেখছেন জনস্বাস্থ্যবিদেরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১০ থেকে ১৬ মে এই এক সপ্তাহের তুলনায় ১৭ থেকে ২৩ মে দেশের ২২টি জেলায় রোগী বৃদ্ধির হার শতভাগ বা তার চেয়ে বেশি। এই জেলাগুলোর মধ্যে আছে ভারতের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও, লালমনিটরহাট, কুড়িগ্রাম, জয়পুরহাট, রাজশাহী, মেহেরপুর, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, রাঙামাটি ও বান্দরবান। এছাড়া এই তালিকায় আছে নাটোর, গাইবান্ধা, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, কক্সবাজার ও নরসিংদী।

এক সপ্তাহে ১০১ থেকে ৫০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এমন জেলাগুলোর মধ্যে সীমান্তবর্তী সাতটি জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রাজশাহী, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট। এছাড়া এই তালিকায় আছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, নোয়াখালী ও গাজীপুর।

এরই মধ্যে দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। আক্রান্তদের কারও কারও সম্প্রতি ভারত সফরের ইতিহাস আছে। এছাড়া ঈদে ওইসব জেলায় ভ্রমণ করা মানুষের সংখ্যাও অনেক বেশি ছিল। জনস্বাস্থ্যবিদেরা সংক্রমণে ঊর্ধ্বমুখী প্রবণতার এটি একটি সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন। সবমিলিয়ে বিষয়টি খুবই উদ্বেগের।

ভারত থেকে আসা অনেকেই সরকারি সিদ্ধান্ত অনুসারে কোয়ারেন্টাইন মানতে চাচ্ছেন না। অনেকে কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়েও গিয়েছেন। এই বিষয়ে সরকারি কর্তৃপক্ষকে কোয়ারেন্টাইন নিয়ম ও ব্যবস্থা বিষয়ে মান উন্নয়ন ও ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। নয়তো সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলেও যেতে পারে।

করোনা পরিস্থিতি বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জের মতো সীমান্তবর্তী জেলাগুলোর দিকেও স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ নজর রাখছে বলেও জানিয়েছে। প্রয়োজনে অন্যান্য সীমান্ত এলাকায়ও লকডাউন দেয়া যেতে পারে। আমাদের বিশ্বাস, পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য নিরাপদ করতে সরকার যেকোনো সিদ্ধান্ত নেবে। এর পাশাপাশি জনগণকেও বিশেষ সচেতন হতে হবে বর্তমান পরিস্থিতিতে, তাহলেই করোনার দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ সহজ হবে বলে আমরা মনে করি।

Tags: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
Previous Post

ডিএনসিসি’কে ৪০ হাজার মাস্ক দিল পোশাক শিল্পের তিন প্রতিষ্ঠান

Next Post

ইয়াস: কক্সবাজারে ৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

Next Post
ইয়াস ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজারে ব্যাপক জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াস: কক্সবাজারে ৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ছে, মাছ ধরা ও জাল ফেলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াসের প্রভাবে হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT