চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএনসিসি’কে ৪০ হাজার মাস্ক দিল পোশাক শিল্পের তিন প্রতিষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:03 অপরাহ্ন 27, মে 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
পোশাক শিল্পের তিন প্রতিষ্ঠান ডিএনসিসিকে ৪০ হাজার মাস্ক প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের বিস্তার রোধে বিতরণের জন্য তৈরি পোশাক শিল্পের অন্যতম ক্রেতা প্রতিষ্ঠান ফ্রেঞ্চ রিটেইলার, ডিক্যাথলন, জায়ান্ট গ্রুপ এবং উর্মি গ্রুপ ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) ৪০ হাজার পিস মাস্ক দিয়েছে।

বৃহস্পতিবার ডিএনসিসি কার্যালয়ে মেয়র আতিকুল ইসলামকে এসব মাস্ক হস্তান্তর করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল এবং ডিক্যাথলন ও উর্মি গ্রুপের (তুরাগ) প্রতিনিধিরা।

ডিএনসিসিকে দেয়া মাস্কের মধ্যে ডিক্যাথলন ১০ হাজার, জায়ান্ট গ্রুপ ১০ হাজার এবং উর্মি গ্রুপ দিয়েছে ২০ হাজার মাস্ক।

মেয়র মাস্ক বিতরণ কার্যক্রমে এগিয়ে আসার জন্য বিজিএমইএ’র সদস্য প্রতিষ্ঠান জায়ান্ট গ্রুপ, উর্মি গ্রুপ ও ডিক্যাথলনকে ধন্যবাদ জানান। মেয়র আশা করেন পোশাক শিল্পের অন্যান্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলোও এই মহতী দৃষ্টান্ত অনুসরণ করে এগিয়ে আসবে।

এ সময় বিজিএমইএ সভাপতি করোনা সংক্রমণ রোধে সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। বিজিএমইএ নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কারখানা পরিচালনা করার জন্য তিনি পোশাক শিল্পের সকল উদ্যোক্তা ও কর্মস্থলে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য শ্রমিকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে কারাখানা পরিচালনা করায় পোশাক শিল্পে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

করোনার বিস্তার রোধকল্পে বিগত দিনে বিজিএমইএ স্বাস্থ্যকর্মী, হাসপাতাল, পুলিশসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে ১২ হাজার ৯৯৪ সেট পিপিই এবং এক লাখ ৭৭ হাজার ৭৪৬ পিস মাস্ক দিয়েছে।

Tags: ডিএনসিসিপোশাক শিল্পবিজিএমইএমাস্ক
Previous Post

দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল ফাইজারের ভ্যাকসিন

Next Post

সীমান্ত জেলাগুলোতে করোনা কি নিয়ন্ত্রণে?

Next Post
বাংলাদেশ-ভারত সীমান্ত গেটের দৃশ্য, নিরাপত্তা ও পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত জেলাগুলোতে করোনা কি নিয়ন্ত্রণে?

ইয়াস ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজারে ব্যাপক জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াস: কক্সবাজারে ৩ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT