চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২২ এপ্রিল থেকে আবারও দোকানপাট খু্লতে ব্যবসায়ীদের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 18, এপ্রিল 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
শপিংমলে মানুষজন স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২২ এপ্রিল থেকে সারাদেশের মার্কেট, দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খু্লে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রোববার নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

এর আগে গত ১৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে ব্যবসায়ীরা বলেছিলেন ২১ এপ্রিল থেকেই দোকান খুলতে চান তারা।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, ক্ষতি কাটিয়ে উঠতে ঈদের আগে ঋণ প্রণোদনা হিসাবে সরকারের কাছে ৪৮ হাজার ৩৫৪ কোটি টাকা দাবি করছি আমরা।

করোনারর দ্বিতীয় ঢেউয়ে মোকাবিলায় গত ৪ এপ্রিল সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। পরদিন থেকেই দোকানপাট খুলে দেয়ার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী নেতা হেলাল উদ্দিন বলেন, গত একবছর মহামারি করোনার কারণে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২০২০ সালের ১৮ মার্চ যখন বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে, তখন আমরা দোকান মালিকরা স্বেচ্ছায় ২৫ মার্চ থেকে সবকিছু বন্ধ করে দেই। সরকার পরদিন ২৬ মার্চ থেকে সবকিছু বন্ধ ঘোষণা করে। তখন থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরাদের চরম ব্যবসায়িক মন্দা ও আর্থিক অনিশ্চয়তা নেমে আসে।

ব্যবসায়ীদের আন্দোলনের মুখে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার। এরপর১৪ এপ্রিল থেকে দেশব্যাপী আবারো এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়। দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হবে ২১ এপ্রিল রাত ১২ টায়।

দ্বিতীয় দফার এই কঠোর লকডাউন শেষ হওয়ার আগেই এর সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে বলে শোনা যাচ্ছে।

এমন গুঞ্জনের মধ্যেই ব্যবসায়ীরা মার্কেট, দোকান ও ক্ষুদ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানালেন।

Tags: করোনাদোকানব্যবসা
Previous Post

আট মাস পর আবারও চালু স্বাস্থ্য বুলেটিন

Next Post

প্রস্তুতি ম্যাচে লিটনকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, ফিল্ডার প্রস্তুত, খেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুতি ম্যাচে লিটনকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা

রমজানের রোজার আদব তথা শিষ্টাচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT