চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচে লিটনকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 18, এপ্রিল 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, ফিল্ডার প্রস্তুত, খেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টে সাত নম্বরে নিয়মিতই ব্যাট করছেন লিটন দাস। তবে শ্রীলঙ্কায় নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে নামিয়ে করিয়ে পরখ করা হয়েছে এ ব্যাটসম্যানকে। ওয়ানডের মতো টেস্টেও কি তাহলে তামিম ইকবালের সঙ্গী হতে পারেন লিটন?

সে সম্ভাবনা অবশ্য ক্ষীণ। কেননা তামিমের সঙ্গে ওপেনিং জুটি গড়ার জন্য ইতোমধ্যেই লড়াইয়ে আছেন সাদমান ইসলাম ও সাইফ হাসান।

কলম্বোয় প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে সবুজ দল। লিটন ওপেনিংয়ে নেমে ২৭ রান করে স্বেচ্ছা অবসের যান। পরে নামেন সাত নম্বরে। ৬৪ রান করার আবার অবসরে যান। টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই এমন পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।

অভিষেক টেস্টে ফতুল্লায় ভারতের বিপক্ষে সাত নম্বরে নেমেছিলেন লিটন। খেলেছিলেন ৪৫ বলে ৪৪ রানের দারুণ একটি ইনিংস। সবশেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন সাত নম্বরেই। টেস্টে এই জায়গাটি বরাদ্দ তার জন্যই।

০ রানে আউট হওয়া টেস্ট অধিনায়ক মুমিনুল হক পরে আবার ব্যাটিংয়ে নেমে খেলেন ৪৭ রানের ইনিংস। ম্যাচ শেষ হওয়ার আগে ৭১ ওভার ব্যাটিং করে ২২৫ রান তোলে সবুজ দল। মেহেদী হাসান মিরাজ ৪১ রানে নেন তিন উইকেট।

আগের দিন চার ফিফটিতে ১ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছিলেন তামিম ইকবালের লাল দল। অধিনায়কসহ ফিফটি পান সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। ৪৮ রান করেন নুরুল হাসান সোহান।

সোমবার কলম্বো ছেড়ে ক্যান্ডি চলে যাবে বাংলাদেশ দল। সেখানকার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে ২১ এপ্রিল। একই মাঠে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ এপ্রিল। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

Tags: প্রস্তুতি ম্যাচবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিটন দাসলিড স্পোর্টস
Previous Post

২২ এপ্রিল থেকে আবারও দোকানপাট খু্লতে ব্যবসায়ীদের দাবি

Next Post

রমজানের রোজার আদব তথা শিষ্টাচার

Next Post

রমজানের রোজার আদব তথা শিষ্টাচার

বিশ্বব্যাপী অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনজনদের হাতে ইন্টারনেটে যৌন নিপীড়নের শিকার ৬৯ শতাংশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT