চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূর হোক অশুভ, জয় হোক জীবনের

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:44 অপরাহ্ন 13, এপ্রিল 2021
in সম্পাদকীয়
A A
পহেলা বৈশাখের অনুষ্ঠানে রঙিন পুতুল ও মুখোশের মিছিল।. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার পহেলা বৈশাখ। এ দিন সূর্যোদয়ের সাথে সাথেই বাঙালির জীবনে আরেকটি বছরের নবযাত্রা শুরু হবে। বাংলা পঞ্জিকা বর্ষের ১৪২৮ সালের প্রথমদিন। সুপ্রাচীনকাল থেকেই যেদিনটি বাঙালির জাতির কাছে চিরন্তন এবং সর্বজনীন এক উৎসবের নাম। মধুর আনন্দময় আর মহামিলনের একটি দিন। মানব জাতিকে সম্প্রতির বন্ধনে আবদ্ধ করার বিশাল এক উপলক্ষ।

আমরা জানি, বাংলা বছরের শুরুর এই দিন শুধু বাঙালি নয়, অন্য জনজাতির মানুষের কাছেও এখন তা নবজীবনের আহ্বানে পরিণত হয়েছে। বাঙালি জাতির মতো তাদের কাছেও চির নতুনের বার্তা নিয়ে বেজে উঠে সেই আগমনী সুর। যে সুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন,
‘‘এসো হে বৈশাখ, এসো এসো,
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা
অগ্নিস্নানে শুচি হোক ধরা।”

মূলত এই গানেই বাংলা নববর্ষকে আহ্বান জানানো বাঙালির কাছে রেওয়াজে পরিণত হয়েছে। তাই নববর্ষ মানেই সব অশুভ আর অসুন্দরকে পরাজিত করে শুভ ও সুন্দরের আহ্বান। অথচ ইতিহাস বলে, মোঘল আমলে ফসলের বছর হিসাব করতে এই বর্ষগণনার শুরু হয়েছিল। তবে কালের পরিক্রমায় আজ তা বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশের বিরাট এক উপলক্ষ।

পহেলা বৈশাখের বড় এক অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা। গত কয়েক যুগ ধরেই তা অপরিহার্য হয়ে উঠেছে। কিন্তু করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এই বছরেও হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা। সেই ঘোষণাও আগেই দিয়েছে শোভাযাত্রার আয়োজনে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বাইরে কোন অনুষ্ঠান করতে না পারলেও ঘরের মধ্যে নিরাপদ অবস্থানে থেকে বাঙালি উদযাপন করবে দিনটিকে। পরিবারের সদস্যদের নিয়ে বরণ করে নেবে নববর্ষকে।

বুধবার যে মুহূর্তে নতুন সূর্য আনবে নববর্ষের বারতা, ঠিক সেই সময় করোনাভাইরাস ঠেকাতে সারাদেশে শুরু হবে ৮ দিনের ‘কঠোর লকডাউন’। এরই মধ্যে সরকার সেই লকডাউন বাস্তবায়ন করতে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে। বিশেষ করে মানুষকে ঘরে রাখতেই এমন উদ্যোগ। তাতে মানুষের জীবিকায় ধাক্কা খেলেও জীবনের আলো জ্বলবে- সেটাই সবার প্রত্যাশা।

আমরা জানি, পৃথিবীর অন্য সব জাতির মতো বাঙালিও লড়াই করছে করোনাভাইরাসের বিরুদ্ধে। স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব রেখে আসুন আমরাও নববর্ষে শপথ নেই বিশ্বকে থমকে দেওয়া সেই ভাইরাসকে পরাজিত করার। একসাথে গেয়ে উঠি নব জীবনের জয় গান।

Tags: করোনাকরোনাভাইরাসনববর্ষপহেলা বৈশাখবাংলা নববর্ষবাংলা নববর্ষ ১৪২৮
Previous Post

বড়াইগ্রামে ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড

Next Post

মাইলফলকের ম্যাচে সাকিবের নিয়ন্ত্রিত বোলিং

Next Post
সাকিব আল হাসান মাঠে নিয়ন্ত্রিত বোলিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাইলফলকের ম্যাচে সাকিবের নিয়ন্ত্রিত বোলিং

নাটক শুটিং সেটে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনে ‘শর্ত পূরণ’ সাপেক্ষে চলবে নাটকের শুটিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT