চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশঙ্কার মধ্যে একটু সুখবর

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
4:55 অপরাহ্ন 31, মার্চ 2021
in সম্পাদকীয়
A A

করোনায় মৃত্যু দিনের পর দিন নানা মাইলফলক ছাড়াচ্ছে। আজ (৩১ মার্চ) মোট মৃত্যু ৯ হাজার আর শনাক্ত ৬ লাখ ছাড়িয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে আক্রান্ত টানা ৫ হাজারের উপরে। সবমিলিয়ে দেশের করোনা পরিস্থিতি আশঙ্কাজনক অবস্থায় আছে।

এরই মধ্যে সুখবর দিয়েছে বিশ্বব্যাংক। দক্ষিণ এশিয়ার ৮টি দেশ নিয়ে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে তারা জানিয়েছে, করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রয়োগের ফলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সেই সঙ্গে স্বরূপে ফিরবে বাংলাদেশের অর্থনীতিও। চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৬ শতাংশ হতে পারে। আর আগামী ২০২১-২২ অর্থবছরে তা পৌঁছতে পারে ৫ দশমিক ১ শতাংশে।

করোনায় মৃত্যুর পাশাপাশি অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর ভয়ও জেকে বসেছে জনমনে। চারিদিকে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি নানা ঝুঁকিতে। এমন অবস্থায় বিশ্বব্যাংকের এই খবর বেশ ইতিবাচক।

গত জানুয়ারির প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছিল, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৭ শতাংশ হবে। তবে অবস্থার পরিবর্তন হওয়ায় তা অনেকটাই উন্নতির পথে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে প্রবাসী আয়ের ওপরই বেশি ভরসা বিশ্বব্যাংকের।

প্রতিবেদনে সংস্থাটি বলছে, যতটা আশা করা হয়েছিল তার চেয়েও বেশি প্রবাসী আয় আসায় চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৬ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে তা পৌঁছতে পারে ৫ দশমিক ১ শতাংশে। আর ২০২২-২৩ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ।

সারাবিশ্বের বিভিন্ন দেশ করোনার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে। তারমধ্যেও বাংলাদেশ একটি মিশ্র অবস্থার মধ্যে বছর পার করেছে। সরকারের প্রণোদনাসহ জনগণের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে তা সম্ভব হয়েছে বলে আমরা মনে করি। তবে বর্তমান সময়ের চ্যালেঞ্জটাও মোকাবিলা করা খুবই জরুরি। কারণ করোনার পরিস্থিতি আবার যদি বেশি খারাপ হয়, তাহলে অবস্থার নেতিবাচক পরিবর্তন হতে বেশি সময় লাগবে না বলে আমাদের শঙ্কা। সবার সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতা থাকলে করোনাকালের এই সময় কাটিয়ে ওঠা সময়ের ব্যাপার মাত্র।

Tags: করোনাজিডিপিবিশ্বব্যাংক
Previous Post

‘ভালো একটি শটের জন্য আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি’

Next Post

নির্দিষ্ট ধরনের কাজ করে যাওয়া শুভ লক্ষণ নয়: মোশাররফ করিম

Next Post
মোশাররফ করিমের ছবি, বাংলা সংবাদ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্দিষ্ট ধরনের কাজ করে যাওয়া শুভ লক্ষণ নয়: মোশাররফ করিম

ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক নেতাদের সমাবেশ, সবাই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একাত্তরের পরাজিত শত্রুরাই ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT