চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্দিষ্ট ধরনের কাজ করে যাওয়া শুভ লক্ষণ নয়: মোশাররফ করিম

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
5:07 অপরাহ্ন 31, মার্চ 2021
in বিনোদন
A A
মোশাররফ করিমের ছবি, বাংলা সংবাদ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্র একটি সিনেমা দিয়ে কলকাতার মানুষের ভালোবাসার ব্যক্তিত্বে পরিণত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সেখানকার সাধারণ দর্শক থেকে শুরু করে দাপুটে অভিনেতা, পরিচালকরাও মোশাররফ করিমের প্রশংসায় বুঁদ।

গেল ফেব্রুয়ারিতে পরিচালক ব্রাত্য বসুর পরিচালনায় মোশাররফ করিমের প্রথম কলকাতার সিনেমা ‘ডিকশনারি’ মুক্তি পায়। মোশাররফ ছাড়াও ছবিতে অভিনয় করেন আবীর, নুসরাতের মতো শিল্পীরা। তাদের ছাপিয়ে মোশাররফ করিম ওই সিনেমায় হয়ে ওঠেন সবেধন নীলমনি।

বাংলাদেশের ভাষা আন্দোলনের স্মরণে ডকুমেন্টারি পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ
কলকাতায় গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে মোশাররফ করিমের ‘ডিকশনারি’

সিনেমাটি মুক্তির ঠিক দু’দিন আগে মোশাররফ করিম গিয়েছিলেন কলকাতায়। সেখানে তিনি ছবিটির বিশেষ প্রদর্শনী উপভোগ করেন। কাছ থেকে দেখেছেন পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে তাকে নিয়ে উন্মাদনা।

পশিমবঙ্গে মোশাররফ করিমের নাটকের ভক্তরা মিলে তৈরি করেছেন ফ্যান ক্লাব। তারা মোশাররফ করিমকে নানাভাবে শুভেচ্ছা জানান। সেই সবকিছু ছুঁয়ে গেছে মোশাররফ করিমকে। সিনেমাটির পরিচালক ব্রাত্য বসু নিজে বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন, আবারও মোশাররফ করিমকে নিয়ে তার পরের সিনেমাগুলোতেও কাজ করবেন।

তিনি মোশাররফকে মূল্যায়ন করতে গিয়ে বলেছিলেন, মোশাররফ করিমের মধ্যে যা পেয়েছেন, অন্য কারও মধ্যে তা পাননি। এমনকি তিনি মোশাররফ করিমকে একটি অভিনয় সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দিয়েছেন।

এফডিসিতে ‘মুখোশ’ ছবির শুটিংয়ে মোশাররফ করিম

মঙ্গলবার (৩০ মার্চ) সন্ধ্যার পর এফডিসিতে ইফতেখার শুভর পরিচালনায় মোশাররফ করিম তার নতুন সিনেমা ‘মুখোশ’-এর শুটিং করছিলেন। যেখানে তিনি একজন লেখকের ভূমিকায় অভিনয় করছেন।

শুটিংয়ের ফাঁকে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে মোশাররফ করিম বলেন, এমন করোনাকালেও ‘ডিকশনারি’ সিনেমাটি ভালো চলছে। সেখানকার দর্শক পছন্দ করেছেন এটাই আনন্দের বিষয়। সিনেমাটি বাংলাদেশের দর্শকরাও দেখতে চান। কোন প্রক্রিয়ায় সিনেমা হলে চালানো যাবে আমার জানা নেই। তবে ওটিটির মাধ্যমে হয়তো আগামীতে দেখার সুযোগ মিলবে।

পরিচালক ব্রাত্য বসু তার পরের সব সিনেমাগুলোতে মোশাররফ করিমকে নিতে চান। একটি সিনেমার পরই যখন পরিচালক বলেন, পরের সবগুলো সিনেমাতে তিনি মোশাররফকে নিতে চান। সেটা শোনার পর সেই শিল্পীর কেমন অনুভূতি? হাসিমুখে মোশাররফ করিমের উত্তর, এটা অনেক বড় পাওয়া। তিনি বলেন, ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ওঠাবসা এমনটা মোটেও নয়। কাজ করতে গিয়ে শিল্পীর সঙ্গে শিল্পীর সম্পর্ক হলো। উনি আমার অভিনয় পছন্দ করলেন। পরিচালক হিসেবে ওনাকেও আমার দারুণ লেগেছে।

কলকাতায় মোশাররফ করিম যাওয়ার পর শুধু ভক্ত শুভাকাঙ্ক্ষিরাই নয়, তাকে নিয়ে সেখানকার শীর্ষ সংবাদমাধ্যমগুলোতেও বেশ লেখালেখি হয়েছে। এমনকি তাকে এও বলা হয়েছে যে, ‘মোশাররফ করিম হচ্ছেন বাংলাদেশের শাহরুখ খান’।

এ বিষয়ে ‘কমলা রকেট’ এই অভিনেতা বলেন, আমি তুলনা পছন্দ করি না। কারণ আমি অন্য কারো মতো কখনোই হতে চাইনি, আমি আমার মতোই হতে চেয়েছি। হয়তো বাংলাদেশে আমার দর্শকপ্রিয়তাকে বোঝাতে তারা এমনটা বলেছেন।

বর্তমানে ঈদের নাটকগুলো নিয়ে কাজ করছেন মোশাররফ করিম। তিনি বললেন, এবার একটু রয়ে সয়ে কাজ করছি। নিজের আপত্তির কথা জানিয়ে মোশাররফ করিম বলেন, আমি ধরনে বিশ্বাসী না। আর্ট ধরন বিশ্বাস করে না। তাহলে আর্ট টাইপড হয়ে যায়। আর্টের সকল দিক খোলা থাকবে।

তিনি বলেন, আমাদের দীর্ঘ প্র‌্যাকটিসে কী দেখছি, দেখা গেলো আমি অমুক ধরনের একটা নাটক করলাম, এবং সেটা হিট হয়ে গেলো। এরপর দেখা যায় সবাই একই ধরনের নাটক শুরু করে দিয়েছে। এটা শুভ লক্ষণ নয়।

মোহনাগর পুলিশ অফিসারদের ছবি, একজন হাসছেন অন্যজন দুঃখিত. Channel i News - চ্যানেল আই নিউজ
হইচইয়ের জন্য আশফাক নিপুণের ‘মহানগর’ এ মোশাররফ করিম

তিনি বলেন, নাটক বা সিনেমা যৌগিক শিল্প। এটা একক শিল্প নয়। আমার মধ্যে কবিত্ব থাকলে শুধু কাগজ কলম হলেই কিন্তু আমি একটা কবিতা লিখে ফেলতে পারি, কারণ কবিতার লেখার বিষয়টা একক শিল্প। কিন্তু একজন অভিনেতা যতোই অসাধারণ হোক, নাটক বা ফিল্মে তার খুব বেশি কিছু করার থাকে না। কারণ এখানে বহু জনের অংশ গ্রহণ থাকে। একইভাবে ডিরেক্টরের ক্ষেত্রেও তাই। কারণ নাটক সিনেমা যৌগিক শিল্প। এখানে যারা কাজ করেন, সবার রুচি ও শিল্পবোধের জায়গাটা ক্লিয়ার থাকলেই কেবল একটা প্রোডাকশন দারুণ হয়।

সম্প্রতি আশফাক নিপুণের ‘মহানগর’ ওয়েব সিরিজে কাজ করেছেন মোশাররফ করিম। এটির শুটিং শেষ করেছেন। এই অভিনেতা দৃঢ়ভাবে জানালেন, আশফাক নিপুণ সুনিপুণ ভাবে কাজটা করেছেন। আমার মনে হচ্ছে, এই কাজটা খুব ভাল হবে।

Tags: আশফাক নিপুণএফডিসিওটিটিওয়েব সিরিজকলকাতানিপুণপরীমনিবাংলাদেশভারতমুখোশমোশাররফ করিমলিড বিনোদনশাহরুখ খানহইচই
Previous Post

আশঙ্কার মধ্যে একটু সুখবর

Next Post

‘একাত্তরের পরাজিত শত্রুরাই ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে’

Next Post
ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক নেতাদের সমাবেশ, সবাই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘একাত্তরের পরাজিত শত্রুরাই ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে’

ইরানের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও স্থাপত্যের ছবি, বইমেলা বিষয়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

বইমেলায় ‘ইরানের পথে-প্রান্তরে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT