চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই বদলেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 28, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করেই গত ১২ বছরে বদলে গেছে বাংলাদেশ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রোববার বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে চলার কারণেই গত ১২ বছরে বদলে গেছে বাংলাদেশ। যার ফল আজকের বাংলাদেশ।’

তার মতে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বাণী বাংলাদেশের মানুষকে সম্মানিত করেছে।

দলের প্রধান কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের ওই আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাপতির বক্তৃতার শুরুতেই বাংলাদেশের জন্ম এবং তার পেছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন দলীয় প্রধান।

একটি গোষ্ঠি স্বাধীন বাংলাদেশের বিরোধীতা করেছে মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, অথচ বঙ্গবন্ধুর আদর্শে পরিচালিত হওয়ায় আজ ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশ থেকে আসা বাণী দেশের মানুষকে সম্মানিত করেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান।

আবারও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারের পাশাপাশি দল হিসেবেও মানুষের পাশে দাঁড়াতে কর্মীদের নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি।

সরকারে থেকে মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব করতে সুযোগ করে দেওয়ায় তিনি আবারও দেশের জনগণকে ধন্যবাদ জানান।

Tags: আদর্শপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গবন্ধু
Previous Post

বদলে যাচ্ছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর

Next Post

ফিল্মফেয়ারে সেরা ইরফান-তাপসী

Next Post
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মফেয়ারে সেরা ইরফান-তাপসী

গ্রামের নারীরা বিনামূল্যে সেলাই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনামূল্যে সেলাই প্রশিক্ষণে স্বাবলম্বী হচ্ছে গ্রামের নারীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT