চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে যাচ্ছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 28, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ ফায়ার সার্ভিসের লোগো, নিরাপত্তা ও সেবা নিশ্চিত করে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর পরিবর্তন হচ্ছে। আগামী ১১ এপ্রিল সকাল ১১টা থেকে চালু হবে ১১ ডিজিটের নতুন নম্বর ০২২২৩৩-৫৫৫৫৫।

ওই দিন থেকে নিয়ন্ত্রণ কক্ষের বর্তমান নম্বর ৯৫৫৫৫৫৫-এ আর কখনো ফোন করার সুযোগ থাকবে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তথ্য পাওয়ার ভিত্তিতে সেবা প্রদান করে থাকে। সেবা গ্রহীতাদের তথ্য দেয়ার একটি অন্যতম মাধ্যম হলো টেলিফোন। ১১ ডিজিটের এই নতুন ফোন নম্বরে যেকোনো ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন থেকে সহজেই কল করা যাবে। এর জন্য অতিরিক্ত আর কোনো নম্বর চাপতে হবে না। ১১ ডিজিটের এই ফোন নম্বরের সাহায্যে একই সাথে ১০ জন সেবাগ্রহীতা ফোন কল করার সুযোগ পাবেন।

নম্বর পরিবর্তনের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘বর্তমান সরকারের সময়ে সব দিক থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আধুনিকায়ন হচ্ছে। এরই ধারাবাহিকতায় টেলিফোনে সেবাগ্রহণকারীদের জন্য উন্নত যোগাযোগ-সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

ঢাকার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগের ক্ষেত্রে টেলিফোনে আধুনিকতা আনার এই সহযোগিতার জন্য বিটিসিএল-কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক।

বিজ্ঞপ্তিতে আগামী ১১ এপ্রিল সকাল ১১টা থেকে ফায়ার সার্ভিসের ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সাথে সব ধরনের যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত নম্বর (০২২২৩৩-৫৫৫৫৫) ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সকলকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

Tags: ফায়ার সার্ভিস
Previous Post

হেফাজতের হরতালে নারায়ণগঞ্জে ৫ ট্রাকে আগুন

Next Post

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই বদলেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করেই বদলেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিল্মফেয়ারে সেরা ইরফান-তাপসী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT