চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাচ মিসের মাশুল দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 23, মার্চ 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করে, বিপক্ষের ফিল্ডার দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের প্রতীক্ষায় থাকা বাংলাদেশ ভালো সুযোগ তৈরি করেছিল ক্রাইস্টচার্চে। ব্যাটসম্যানরা এনে দিয়েছিলেন লড়াকু পুঁজি, বোলাররা দুর্দান্ত শুরু। কিন্তু ক্যাচ মিসের মহড়ায় সব আশা ভেস্তে গেছে। আরেকটি হারের হতাশা নিয়ে তামিম ইকবালের দলকে ছাড়তে হয়েছে মাঠ।

হ্যাগলি ওভালে দিবা-রাত্রির দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের কাছে বাংলাদেশ হেরেছে ৫ উইকেটে। ২৭২ রানের লক্ষ্য কিউইরা টপকে যায় ১০ বল ও ৫ উইকেট হাতে রেখে।

সঙ্গে সিরিজ হারও নিশ্চিত হয়ে গেছে সফরকারীদের, ২-০তে জিতল স্বাগতিকরা। শুক্রবার ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে লড়বেন তামিম-মুশফিকরা।

৫৮ রানে জীবন পাওয়া টম ল্যাথাম ১১০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেছেন। কিউই অধিনায়ক ১০৮ বলের ইনিংসে ছিল ১০টি চারের মার।

৩ রানে জীবন পাওয়া জিমি নিশাম ৩০ রান করে আউট হন। ড্যারেল মিশেল ৬ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

৫৩ রানে তিন সাফল্যে নতুন বলের কাজটা দারুণ করেছিলেন মোস্তাফিজ ও মেহেদী। কিন্তু বল একটু পুরনো হতেই প্রতিরোধ গড়ে জুটি জমিয়ে ফেলেন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। শতরান পেরোনো সেই জুটি ভাঙেন তামিম ইকবাল।

সরাসরি থ্রো’য়ে কনওয়েকে রানআউট করে কিউইদের ১১৩ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙেন তামিম। ৯৩ বলে ৭২ রান করেন কনওয়ে। পরের ওভারেই তাসকিন আহমেদের বলে নতুন ব্যাটসম্যান নিশামের সহজ ক্যাচ ছাড়েন উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

পরের ওভারে কিউই অধিনায়ক ল্যাথামকে কট অ্যান্ড বোল্ড করার সুযোগ পেয়েছিলেন মেহেদী। পরপর দুই ওভারে দুই সহজ ক্যাচ মিস করে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ছোট ছোট আরও কিছু সুযোগও মিস করে বাংলাদেশ। বাজে ফিল্ডিংয়ের কারণে হারের দৃষ্টান্ত হয়ে থাকল ম্যাচটি।

যে জুটি ভেঙে যেতে পারত ৫ রানে, সেটিই দীর্ঘ হয় ৭৬ পর্যন্ত। নিউজিল্যান্ডের দলীয় ২৪২ রানের মাথায় নিশামকে ফিরিয়ে পঞ্চম উইকেট জুটি ভাঙেন মোস্তাফিজ। ততক্ষণে অবশ্য জয়ের খুব কাছে চলে যায় নিউজিল্যান্ড।

শুরুতেই মারমুখী হয়ে ওঠা মার্টিন গাপটিলকে কাটারে ক্যাচ দিতে বাধ্য করে নিজেই তালুবন্দী করে প্রথম সাফল্য আনেন মোস্তাফিজুর রহমান। ৩ চার এক ছয়ে ২৪ বলে ২০ করে ফেরেন কিউই ওপেনার।

আরেক ওপেনার হেনরি নিকোলসকে (১৩) বোল্ড করেন মেহেদী হাসান। তরুণ অফস্পিনার চারে নামা উইল ইয়ংকেও (১) সাজঘরের পথ দেখিয়েছেন বোল্ড করে।

ডানেডিনে চরম ব্যাটিং ব্যর্থতার পর ক্রাইস্টচার্চে এসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭৮ রানের ইনিংস খেলে ভিত গড়ে দেন অধিনায়ক তামিম। মোহাম্মদ মিঠুনের (৭৩*) দুর্দান্ত ফিনিশিংয়ে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে টাইগাররা তোলে ২৭১ রান।

Tags: ক্রাইস্টচার্চটম ল্যাথামতামিমমিঠুনমেহেদীমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

শেখ হাসিনার অবতরণ স্থানে বোমা রাখার মামলায় ১৪ জনের মৃত্যুদণ্ড

Next Post

রাকিবের রিট: বিয়ে-তালাক ডিজিটালাইজ রেজিস্ট্রেশনে রুল

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাকিবের রিট: বিয়ে-তালাক ডিজিটালাইজ রেজিস্ট্রেশনে রুল

বিশ্ব আবহাওয়া দিবসের আলোচনা সভায় বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT