চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাকিবের রিট: বিয়ে-তালাক ডিজিটালাইজ রেজিস্ট্রেশনে রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 23, মার্চ 2021
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে ও তালাকের ক্ষেত্রে ডিজিটালাইজ রেজিস্ট্রেশন জন্য একটি কেন্দ্রীয় ওয়েবসাইট করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিবাহ ও তালাকের ক্ষেত্রে ডিজিটালাইজ রেজিস্ট্রেশন ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিতে ক্রিকেটার নাসিরের স্ত্রী তামিমা সুলতানার সাবেক স্বামী রাকিব হাসানসহ তিন ব্যক্তি ও এক সংগঠনের করা রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের দুই সচিব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিসচিব, ধর্মসচিব ও বিটিআরসির চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এই রিট করার পর আইনজীবী ইশরাত হাসান চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন যে, ‘বিবাহ ও তালাক রেজিস্ট্রেশনের আইনগত বিধান থাকলেও তা ডিজিটালাইজ না করার ফলে অসংখ্য প্রতারণার ঘটনা ঘটেছে। বিয়ে গোপন রেখে এবং ডিভোর্স না দিয়েই অনেক বিয়ের ঘটনা ঘটছে। যার ফলে, কখনো কখনো সন্তানের বাবার পরিচয় নিয়েও জটিলতা তৈরি হচ্ছে। এছাড়া বিবাহ সংক্রান্ত অপরাধ বেড়ে যাওয়া অসংখ্য মামলার উদ্ভব হচ্ছে। তাই, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন ডিজিটালাইজ হওয়া একান্ত আবশ্যক। যাতে করে কোন ব্যক্তি বিয়ে বা তালাক দিলে তা ডিজিটালাইজেশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে সার্চ করে বের করা সম্ভব হয়। এতে করে বিয়ে ও তালাক সংক্রান্ত প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।’

Tags: ক্রিকেটারবিয়েরিট
Previous Post

ক্যাচ মিসের মাশুল দিল বাংলাদেশ

Next Post

বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত

Next Post
বিশ্ব আবহাওয়া দিবসের আলোচনা সভায় বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত

সাকিব আল হাসান ৭ আপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিজ্ঞাপন প্রচার করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেভেনআপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT