চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবির নির্দেশনা না থাকায় লেগ স্পিনে অনাগ্রহ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:58 অপরাহ্ন 21, মার্চ 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লেগ স্পিনে অনাগ্রহের কারণ খুঁজছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সবশেষ আসরে আট দলের চারটিতে খেলেছেন একজন করে লেগ স্পিনার। সংখ্যাটা অর্ধেক হয়ে এবার দুইয়ে নেমেছে। তাদের মধ্যে একজনের একাদশে জায়গা পাওয়া নিয়ে আছে ঘোর অনিশ্চয়তা। জাতীয় লিগের ম্যাচে ‘লেগ স্পিনার খেলাতেই হবে’ ক্রিকেট বোর্ড থেকে এমন নির্দেশনা এবার না থাকায় বঞ্চিত হচ্ছেন জুবায়ের হোসেন লিখন, মিনহাজুল আবেদীন আফ্রিদিরা।

জুবায়ের ঢাকা বিভাগ ও মিনহাজুল চট্টগ্রাম বিভাগকে গতবার প্রতিনিধিত্ব করেছেন। এবার তারা স্কোয়াডেই নেই! ঢাকা মেট্রোর আমিনুল ইসলাম বিপ্লব ও রংপুর বিভাগে রিশাদ হোসেন থাকলেও দুইজনের মধ্যে খেলার সম্ভাবনা আছে কেবল একজনের।

দলীয় সূত্রে জানা গেছে বিসিবি থেকে বিশেষ নির্দেশনা না এলে আমিনুলকে খেলাবে না মেট্রো। তেমনটা হলে জাতীয় লিগের প্রথম রাউন্ডে আট দলে দেখা যেতে পারে মাত্র এক লেগিকে।

সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ২২তম আয়োজন। দীর্ঘ করোনাভাইরাসের বিরতি কাটিয়ে বাংলাদেশে ফিরছে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত আসর। এটিই একমাত্র টুর্নামেন্ট যেখানে মাঠের প্রতিযোগিতার বাইরেও ম্যাচ খেলিয়ে কিছু খেলোয়াড়কে টেস্টের জন্য তৈরি বা পরখ করার সুযোগ পান নিবার্চকরা। কিন্তু সেটির সুযোগ এবার খুব সীমিত।

লেগ স্পিনে আশার আলো জ্বেলে হুট করেই থমকে গেছেন জুবায়ের

বর্তমানে পাইপলাইনে থাকা চার লেগির মধ্যে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে কেবল জুবায়েরের। প্রথম শ্রেনির ক্রিকেটে খেলায়ও বেশ অভিজ্ঞ। ৬ টেস্টে ১৬ উইকেট। আর ২৪টি ফার্স্ট ক্লাসে ৬৭ উইকেট। লাল বলের ক্রিকেটে এ পর্যন্ত ৮৩ উইকেট শিকারি জায়গা পাননি মূল দলে। অথচ ১৪ জনের মধ্যে আছেন তিনজন বাঁহাতি স্পিনার। তাদের একজন শাহবাজ চৌহান, যার প্রথম শ্রেনির ম্যাচ খেলার অভিজ্ঞতা একদমই নেই।

১৮ জনের স্কোয়াডে থেকে ফতুল্লায় দলীয় অনুশীলনে জুবায়ের নাকি ঢাকা বিভাগের নতুন কোচ দীপু রায় চৌধুরীকে মুগ্ধ করেছিলেন। অথচ দুই দিন পর তিনিই সংবাদমাধ্যমে বললেন ভিন্ন কথা।

‘লিখন খুব ভালো শেপে ছিল না, এজন্য প্রথম ম্যাচের জন্য বিবেচনা করা হয়নি। নেটে এসেছিল, বোলিং করেছে। তবে এখনও মনে হয় ভালো শেপে আসেনি। লেগ স্পিনারদের অনেক বোলিং করতে হয়।’

অথচ জুবায়ের এই প্রতিবেদককে বললেন, ‘কোচ নেটে আমার বোলিং দেখে বলছিলেন, দুর্দান্ত। তোরই ম্যাচ জেতাতে হবে। প্রচুর বল করতে হবে।’ তার কথায় অনেকটা নিশ্চিত ছিলাম প্রথম ম্যাচ থেকেই খেলছি। নেটে আমাদের দলের ব্যাটসম্যানরাও খুব ভালো বলছিল আমার বোলিং। পরে জানলাম, ১৪ জনের দলেই আমি নেই!’

জুবায়ের কেন নেই-এ প্রশ্নে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর শুরুর ব্যাখ্যা ছিল এরকম, ‘প্রথম দুই রাউন্ডে ৬ মিলিমিটার ঘাসে খেলা হবে। তাই ওকে (জুবায়ের) রাখা হয়নি।’

দুটি ক্রিকেটার মাঠে, একজন সানগ্লাস পরা, অন্যজন মাথা নিচু করে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার প্রথম রাউন্ডে ঢাকা বিভাগের ম্যাচ রংপুরের বিপক্ষে বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে। খবর নিয়ে জানা গেছে সেখানকার উইকেটে ঘাসের ছিটেফোঁটাও নেই। তৈরি করা হচ্ছে একদমই স্পিনিং ট্র্যাক।

বিসিবি থেকে ঘাসের উইকেট বানানোর নির্দেশনা রয়েছে বিশেষ কিছু ভেন্যুতে। সেটির মধ্যে নেই বিকেএসপি। সেখানকার মাঠে কখনোই ঘাস দেখা যায় না বা রাখা হয় না। যে কারণে প্রধান নির্বাচকের কাছে জানতে চাওয়া, বিকেএসপির উইকেটে ঘাস আছে? তখন মিনহাজুল অবশ্য স্বীকার করেন উইকেট আসলেই কেমন হচ্ছে।

‘বিকেএসপিতে মনে হয় টার্নিং উইকেট হবে। নেব, লিখনকে পরের রাউন্ডে নেব। বাদ দিয়ে দেইনি। ১৮ জনের মধ্যে তো আছে। ওকে নিয়ে তো কোচদের রিপোর্ট ভালো না। খেলাতে চায় না। আমরা জোর করে খেলিয়েছি আগে। এবারও পরের রাউন্ডে ওকে নেব।’

শেষমেষ কোচ দীপু রায় চৌধুরী বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। লেগ স্পিনারদের ব্যাপারে ব্যক্তিগতভাবে দুর্বলতার কথা জানিয়ে বিশেষে এই শিল্পের শিল্পীদের জয়গানও গাইলেন তিনি।

বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান লেগ স্পিনে অনাগ্রহের কারণ ব্যাখ্যা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
দীপু রায় চৌধুরী

‘দলে রাখা বলতে… আমি তো কোচ, সবকিছু আমার হাতে নেই। ১৪ জনের দল তো নির্বাচকদের ব্যাপার। কোচের এখানে কিছুই করার নেই। আমি হয়তো একাদশ বাছাইয়ে ভূমিকা রাখতে পারি।’

‘আমি নিজে লেগ স্পিনারদের অনেক পছন্দ করি। ক্লাব ক্রিকেট হোক, খুলনা বা রংপুর বিভাগে বলেন বা যে কোনো জায়গায় কোচিং করালে আমি লেগ স্পিনার খেলাই, যে ফরম্যাটই হোক। লেগ স্পিনাররা তো সবসময়ই আক্রমণাত্মক। আমার লেগ স্পিনার খেলাতে সমস্যা নেই, বরং খুশিই হই লেগ স্পিনার পেলে।’

‘আমাদের কিছু ম্যাচ এমনিতেই খেলা উচিত দুই দিন-তিন দিনের, যেখানে লেগ স্পিনাররা সারাদিন ভালো ব্যাটসম্যানদের বিপক্ষে বল করবে। পেসার ও লেগ স্পিনারদের নিয়ে আলাদা ক্যাম্প হওয়া উচিত।’

Tags: বিসিবিলিড স্পোর্টস
Previous Post

শরীয়তপুরে পিপি হত্যায় ৬ জনের ফাঁসির আদেশ

Next Post

উন্নয়ন কাণ্ডে অপচয় বন্ধে অর্থমন্ত্রীর তাগিদ

Next Post
অর্থমন্ত্রী ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন কাণ্ডে অপচয় বন্ধে অর্থমন্ত্রীর তাগিদ

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেওয়া মানুষ, স্বাস্থ্যকর্মী দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যাকসিন নিয়েছেন ৪৮ লাখ ৪০ হাজার মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT