চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মওদুদের মরদেহ আসবে বৃহস্পতিবার, দাফন শুক্রবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:22 অপরাহ্ন 17, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনীতিবিদ মওদুদ আহমদ এর শেষ বিদায়ের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

পরের দিন শুক্রবার রাজধানীতে কয়েক দফা জানাজার পর নোয়াখালীর কোম্পানিগঞ্জে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হবে।

এসব তথ্য জানিয়ে প্রয়াত মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মোমিনুর রহমান সুজন চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সিঙ্গাপুর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মওদুদ আহমদের মরদেহ ঢাকায় পৌঁছাবে। এরপর বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে।’

‘‘স্পিকারের অনুমতি সাপেক্ষে শুক্রবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মওদুদ আহমদের প্রথম জানাজার পরিকল্পনা রয়েছে। এরপর শুক্রবার সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং বেলা ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা হবে তার।’’

তিনি আরও বলেন, ‘এরপর মওদুদ আহমদের কফিন নিয়ে যাওয়া হবে নোয়াখালীর কোম্পানিগঞ্জে। ওইদিন সাড়ে ৪টায় কোম্পানিগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজার পর নিজের বাড়ির আঙিনায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হবে তাকে।’

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। ৮১ বছর বয়সী এ রাজনীতিক কিডনি ও ফুসফুসের জটিলতাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। গত ১ ফেব্রুয়ারি থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন।

সেনাশাসক জিয়াউর রহমানের আমলে দেশের উপ-প্রধানমন্ত্রী মওদুদ আরেক সেনাশাসক এইচ এম এরশাদের সময়ে উপ-রাষ্ট্রপতির ছিলেন। এছাড়াও ৬ বার সংসদ সদস্য নির্বাচিত এই রাজনীতিবিদ ২০০১-২০০৬ মেয়াদে বিএনপি-জামায়াত জোট সরকারে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

১৯৪০ সালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করা মওদুদ আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে যুক্তরাজ্যে বার-অ্যাট-ল ডিগ্রি নেন। পরে দেশে ফিরে যুক্ত হন আইন পেশায়।

দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও আইনজীবীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Tags: মওদুদ আহমদ
Previous Post

করোনা ইউনিটে আগুন: স্থানান্তরের সময় ঢামেকে ৩ রোগীর মৃত্যু

Next Post

তোপধ্বনিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

Next Post
সেনা বাহিনী বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে অস্ত্রের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তোপধ্বনিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা হাসিমুখে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদির ২দিনের বাংলাদেশ সফরে জোড়া লক্ষ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT